সাক্ষী এই নীরবতার মুখোশ
মোঃ নুরেআলম সিদ্দিকী
একটি বিয়ে সংখ্যা, আগষ্ট ২০১৯
আজকাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বুকের উপর। অনেকখানি অভিমান নিয়ে দিন অতিবাহিত করতে হয়। কিছু ভালো লাগে না। এই জমাট বাঁধা শহরে কোনকিছুর অভাব হয় না, তবুও নিজেকে কেমন যেন একা একা অনুভব হয়। যেন নিঃসঙ্গতার শহরে বড্ড হাবুডুবু খাচ্ছি। অতোটা ভাবনা আর কখনো গ্রাস করতে পারেনি আমাকে।