রোদ বৃষ্টির দিনে
মিনহাজুর রহমান জয়
ঈর্ষা সংখ্যা, জানুয়ারী ২০১৩
বাহিরে ইলশে গুড়ি পড়ছে। পড়ছে তো পড়ছেই। থামার আর নাম নিচ্ছে না। কিন্তু সবচেয়ে আজব ব্যাপারটা হচ্ছে আকাশে রোদ। এই রোদের মাঝে এরকম ঘন্টা খানেক যাবৎ বৃষ্টি হচ্ছে কথাটা ভাবা একটু অকল্পনীয়। তবুও চোখে দেখলে হয়তো সবাই বিশ্বাস করবে।