মায়া
Salma Siddika
ভ্যালেন্টাইন সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৯
রাহাতের চেয়ে বেশি উত্তেজিত শামীম। তার স্যার ভালো গান করেন, সে ইউটিউবে স্যারের গাওয়া পুরোনো গান শুনেছে। তবে উনার গান শোনার জন্য কেউ এতগুলো টাকা দিতে পারে সেটা শামীম ভাবতেই পারে না। সে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে কমার্শিয়াল ডিপার্টমেন্টে গিয়ে চেকটা ব্যাংকে পাঠানোর ব্যবস্থা করলো। একটু পরে আবার ব্যাংক যাবে বন্ধ হয়ে, চেকটা আজকে আর ক্লিয়ার হবে না।