সংসারী
মালিহা নামলাহ
পার্থিব সংখ্যা, আগষ্ট ২০১৮
জামিলা হ্যা সূচক মাথা নাড়লো। তার মুখ অসম্ভব গম্ভীর হয়ে গিয়েছে। এশা তাকে এক হাত দিয়ে বুকে টেনে নিলো। সে অঝোরে কাঁদলো। এতো কষ্ট ঐ ছোট্ট বুকটার ভেতরে কিভাবে জমে ছিলো কে জানে! একটু পর সচেতনভাবে চোখ মুছে উঠে দাঁড়ায়, বলে,– আমি যাই, ভাই দুইডা না খাইয়া আছে।