হিপনোটিক সাজেশান
মাহিন ইকবাল
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
এর এক ঘন্টা সাবিমের উপর নানারকম অত্যাচার চলল। তাকে প্রথমে ঘাস খাওয়ানো হলো এবং সে বেশ আগ্রহ নিয়ে ঘাস খেলো। শান্ত তার জন্য আমপাতা আনলো এবং সেটিও সে খুব আগ্রহ নিয়ে খেলো। ফাহিম শুধু একটু চিন্তিত ছিলো, দেখ এসব খাওয়াস না, ওর পেট খারাপ হতে পারে।