জেগে উঠছে বাংলাদেশ
বিষণ্ন সুমন
বিজয় গাঁথা সংখ্যা, ডিসেম্বর ২০২২
এই যে হুনছেন? পাশে শুয়ে থাকা স্ত্রীর ফিসফিস কথা শুনতে পেলেন ইমাম সাহেব। দরজায জানি কেডায় ধাক্কা দেয়।
দিনকাল ভালো না। শুনেছেন পাকবাহীনি এখর শহর থেকে গ্রামেও চলে এসেছে। গ্রামের নিরীহ নারী-পুরুষ, বাচ্চা-কাচ্চা কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না।