বাদল মেঘের রিমঝিম “বৃষ্টি”
Kaptan Noor
উষ্ণতা সংখ্যা, জানুয়ারী ২০১৯
অন্তর দুমড়ে মুচড়ে ওঠে। নিজের মৃত্যুর দিন গোনার চাইতে আপনজনের চোখে অকাল মেঘের ছায়া ওকে বেদনাতুর করে তোলে। ভাবতে থাকে কেন এমন হল।কিছুদিন আগে ভিডিওতে একটি হিন্দি ছবি দেখেছিল- ক্যান্সার আক্রান্ত দুটি ছেলে মেয়ের ভালবাসার ঘটনা। তখন কি ভাবতে পেরেছিল- তার নিজের জীবনেও এমন ঘটনার সূত্রপাত হবে। হায় নিয়তি এ কেমন খেলা তোমার!