দুঃখের ধারা
Mir An-Nazmus Sakib
দুঃখ সংখ্যা, অক্টোবর ২০১৫
বারান্দায় চেয়ার পেতে বসে তাকিয়ে আছি বাইরের দিকে। বর্ষার শেষ মুহূর্ত। কাল থেকে শুরু হবে শরৎ। যদিও বৃষ্টির ছিটেফোঁটাও নেই। মৃদু বায়ে যেন বইছে শরতের স্নিগ্ধ হাওয়া। সে হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমার প্রতিটি শিরা-উপশিরাগুলোকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখগুলো ঝাপসা হয়ে আছে ভেতরে ভেতরে।