যাত্রা
Imran Hossain Emu
বৈজ্ঞানিক কল্পকাহিনী সংখ্যা, নভেম্বর ২০১৭
সমীক্ষা চলছে।গুরুত্বপূর্ণ সমীক্ষা ।নাসা সম্প্রতি নতুন একটা গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহের নাম রাখা হয়েছে, ' নিয়াম'।সেটি নাকি মানব সম্প্রদায়ের বসবাসের উপযোগী।দ্বিতীয় পৃথিবীও বলা যেতে পারে।সে গ্রহে তারা এগারজন মানুষ পাঠাতে চাচ্ছে। এটা প্রাথমিক ধাপ।যারা যাবে, তারা ফিরে নাও আসতে পারে।