উণমানুষ
মোস্তফা হাসান
উষ্ণতা সংখ্যা, জানুয়ারী ২০২২
ছেলেটা ভয় পেয়ে চারগলির মোড়টাতে দাড়িয়ে আছে। দাড়কাকের মত। বাবাকে দৌড়ে পালাতে দেখে ক্যামন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। পুলিশের লাঠির ঘায়ে নাকি সবাই বাপের নাম ভুলে যায়, জলিল কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল তার ছেলের কথা।