মানুষ
ফিহির হোসাইন
ইচ্ছা সংখ্যা, জুলাই ২০১৩
খেটে খাওয়া একজন মানুষ, সেও স্বপ্ন দেখে, লাল নীল সাদা স্বপ্ন, ক্ষিধের জ্বালা আর পরিবারের টানে অনেকে কর্মে নেমে পড়ে বয়স হবার আগেই,তারা কাজ করে অন্যের, সুখে দঃখে কোনো বিশ্রাম নেই তাদের,উল্টো মালিকের ধমক শুনে, আর কানে নেয় অসম্মানি অনেক কথা..এমন একজন খেটে খাওয়া মানুষ রমিজ মিয়া (গল্পের নায়ক),জ্বর, একটু বিশ্রাম নিতে চায়, মালিকের ধমক শুনে, কাজ করতে চলে আসে, ভাবে নানান কথা, আর ইচ্ছের ডানায় স্বপ্ন দেখে দেখে নিজের ছেলেকে একদিন অনেক বড় করবে,যে তাকে এক মুঠো সুখ এনে দিবে, এনে দিবে সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকার একটু সুযোগ