অন্ধকারের সন্ধানে
ফাহমিদা নীলা
ভৌতিক সংখ্যা, ডিসেম্বর ২০১৮
দ্বিতীয় দিন আবারো আমি ওই ডাকটা শুনলাম। সেদিন নিজের বইখাতা গুছাতে গুছাতে দেখি সবাই বেরিয়ে গেছে ডেমো রুম থেকে। আমিও ব্যাগ ঘাড়ে নিয়ে বের হচ্ছি, স্পষ্ট শুনলাম কেউ একজন আবারো আমাকে 'রিমঝিম' বলে ডাকল। পেছন ফিরে তাকাতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল, যেন পশ্চিম কোণায় রাখা ক্যাডাভারটা আমার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে দোয়া ইউনুস পড়তে পড়তে চোখ প্রায় বন্ধ করেই বের হয়ে আসলাম ডেমো রুম থেকে।সেই রাতে আমি ভয়ানক এক স্বপ্ন দেখলাম।