ভালোবাসার রকম সকম
মোঃআওলাদ হোসেন
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
সন্ধ্যার আকাশে মেঘ জমেছে,ভয়ঙ্কর রুদ্রমুর্তি ধারণ করেছে। হয়তো কিছুক্ষণের মাঝে ঈষাণ কোণ থেকে সবাইকে দেখাবে প্রকৃতি তার নিষ্ঠুর খেলা,ঝড় হতে পারে। তাই,সবাই অনেক আগেভাগেই কাজ সেরে নিজেদের আস্তানায় ফিরে গেছে,এমনকি রাস্তার কুকুরটাও ছুটে চলেছে কোনো এক নিরাপদ আশ্রয়ের সন্ধানে।