স্বপ্ন ঝরা দিন
ফাতেমা তুয জোহরা
ঘৃণা সংখ্যা, সেপ্টেম্বর ২০১৬
নির্ঝরের স্বপ্নভঙ্গ কবে হবে?
কবে ঝরবে হিজলের গুচ্ছপাতা,হাওয়ায় ভাসবে ফুলের রেণু।
অলস দুপুরে ঘর পালানো বালক খুঁজে ফিরবে শামুকের খলস,
পাখির ছানা গাছের কোঠরে।
কবে বাইবে মাঝি মনপবনের নাও,অতল গহীনজলে,
শান্ত ভাদরে নিমগ্ন দুপুরে,
কবেই বা হবে শিবঠাকুরের বিয়ে,ঝুম বরষায় কদম ফোঁটার দিনে।
অনেক বৃষ্টি ঝরার পর শেষবিকেলে ভেসে উঠা রঙধনুর আভায়।