একটি বিয়ের গল্প
অপরেশ চাকমা
একটি বিয়ে সংখ্যা, আগষ্ট ২০১৯
আজ আমার বিয়ে। বিয়ে উপলক্ষে সমস্ত আত্মীয়-স্বজন এসে উপস্থিত। কেউ হৈ-হুল্লোড় করছে, কেউ অকারণে চিৎকার করছে। ‘মাথা ধরেছে’ নাম করে দরজা বন্ধ করে শুয়ে আছি। বাইরে থেকে যে চিৎকার-চেঁচামেচির আওয়াজ আসছে, তাতে সত্যি সত্যি মাথা ধরেছে। ইচ্ছে করছে বাইরে গিয়ে বলি, ‘সবাই দয়া করে চুপ করুন। আজ এই বাড়িতে কোন বিয়ে হবে না।’ অনেক অসম্ভবের মতো এটাও সম্ভব নয়। যেমন অলীককে দেয়া ‘তুমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো’ কথাটা রাখা সম্ভব হচ্ছেনা।