অসমাপ্ত
মারুফ আশা
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
অনেকদিন পর ব্ল্যাক কফির মগ হাতে নিয়ে আবির আজ ব্যালকনীতে বসেছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হালকা আবেশ আবিরের মুখে এসে লাগছে। বৃষ্টির এই ছোঁয়া আাবিরের খুব পছন্দ। রুমের ভেতর শাওনের ’যদি মন কাঁদে, চলে এসো, চলে এসো এক বরষায়’ গানটি বাজছে। আবিরের খুব পছন্দের একটি গান।