বিলাপ
মোঃ নুরেআলম সিদ্দিকী
শিশু সংখ্যা, সেপ্টেম্বর ২০১৯
চোখের সামনেই যেন দেখেছি আকাশ, দেখেছি চাঁদ; পূর্ণিমার আলোয় আলোকিত করে রেখেছে সব। যেন কোটি নক্ষত্র চাঁদের জমিনে রেখেছে হাত, জোছনার মতো করে বিসর্জন দিয়ে যাচ্ছে সব। ক্রমেক্রমে শুনেছি মায়ের ডাক মা, বাবার ডাক বাবা। ভাষাটা শিখেছি বেশ মজবুত।
অনেকটা পথ পেরিয়ে এসেছি, মাটিতে রাখতো না যেন ঘুণে খাবে, পাটিতে রাখতো না যেন ব্যথা পাবে!
হাটতে হাটতে একদিন হাটা শিখেছি। শিখেছি মায়ের পরিধি ছেড়ে আত্মীয় স্বজনের পরিধির চারপাশ। অতঃপর সবার চোখের ভালোবাসার উজ্জ্বল নক্ষত্র।