পাইন ট্রি - আনাহিতা সাইরাস
আনাহিতা সাইরাস
ভালোবাসার গল্প সংখ্যা, ফেব্রুয়ারী ২০২০
’কখনও ইউরোপে গেলে ট্রেনে করে যদি এক শহর থেকে আরেক শহরে যাত্ত তবে ট্রেনে বসে দেখবে একটু পর পরই বাইরে সারি সারি পাইন ট্রি। কিছু কিছু গাছ অনেক পুরানো এবং বয়স্ক, অনেকটা আমার মতো! বছরের পর বছর গাছ গুলো একই যায়গায় দাড়িয়ে আছে। জায়গা বদল করে বা সামান্য একটু নড়ে পাশের গাছটাকে বা উপরের অসম্ভব সুন্দর নীল আকাশটাকে ছোঁয়ার অধিকারও তাদের নেই।