বর্ণমালা তোমার জন্য
মোঃ সাকিব চৌধুরী
প্রেম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭
মাত্র ক’দিন আগেই পৌষ শেষ হয়েছে, এখন মাঘের শুরু । শীতের বিকেল বড় সংক্ষিপ্ত, শুরু হতে না হতেই কেমন ফুরিয়ে যায় । বিকেলের এই সময়টায় বাসাবো বৌদ্ধমন্দিরে প্রচুর লোক সমাগম হয় । কেউ আসে প্রার্থনা করতে, কেউ-বা শুধুই নিদর্শন দেখতে ।