সতের বছরের পুরনো বৃষ্টি
AR Dipu
বৃষ্টি ও প্রেম সংখ্যা, সেপ্টেম্বর ২০২০
কেউ আছে নাকি যে দেখবে? গাধা একটা!হাঁট।
আসলেই আশেপাশে কেউ ছিল না। লোডশেডিং এর জন্য রাস্তায় কোনও বাতিও নেই। ঘুটঘুটে অন্ধকার। মাথায় উপর টিপ টিপ বৃষ্টির ফোঁটা পড়ছে। বৃষ্টির এখন তেমন তেজ নেই। সন্ধ্যা মিলেয়েছে কিছুক্ষণ আগেই। হাঁটতে হাঁটতে অনেকখানি সামনে এসে পড়েছি। একটা কুকুরও নেই রাস্তায়।