একাএকাদিন কেটে যায়
বন্ধু তোমারঅপেক্ষায়
কবেপাবো তোমার দেখা
সেইআশায়দিন যে যায়।
বাংলা প্রতীক্ষা কবিতা কি? বাংলা প্রতীক্ষা কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা প্রতীক্ষা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রতীক্ষামারুফ আহমেদ অন্তরআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
কথোপকথনকবি এবং হিমুআমার আমি, অক্টোবর ২০১৬বিশাল কিছু পাবার আশায় কিশোরী মত্ত ছিল!
এ তোমার বোঝার ভূল হে যুবক।
যদি তাই হবে,তাহলে আমার কড়াঘাতে দেবালয় কেঁপে উঠলেও
কেন তোমার হৃদয় জমিনে একটু জায়গা খুঁজে পাই নি?
আমি বড্ড হেয়ালী ছিলাম গো, -
কবিতা
চাঁদের অন্যপীঠে কালোদেবজ্যোতিকাজলআমার আমি, অক্টোবর ২০১৬বাতাস আসে দরজা ডিঙ্গিয়ে , গাছে গাছে শুকনো পাতা
শব্দ নেই ,শব্দ নেই সেই-তো এলো চাঁদের পিঠে
ছোটন পীসি রান্না ঘরে , মাছের গন্ধে বিষ্টি পড়ে
দুপুর তখন এককৌটো ,দুপুর এখন গরম ভাতে । -
কবিতা
প্রতীক্ষা স্মৃতির জাল বুনতে বুনতে ক্রমশ হারিয়ে যা...শ্যামা পদ দেআমার আমি, অক্টোবর ২০১৬স্মৃতির জাল বুনতে বুনতে ক্রমশ
হারিয়ে যাচ্ছে ছেলেটা।
দূর নীল আকাশে রামধনুর ছটা
উদাস নয়নে সন্ধান... -
কবিতা
আবারও প্রতীক্ষায়ফয়সাল আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষায় কেটে গেছে নির্ঘুম রাত ;
প্রতীক্ষায় কেটে গেছে প্রশান্ত প্রভাত ;
দ্বিপ্রহরের সময়টাও কেটে গেছে চুপে-চুপে ;
ভাবছি তখন আসবে তুমি, গোধূলির রঙ্গিন রূপে। -
কবিতা
প্রতীক্ষাএম, এ, জি হান্নানআমার আমি, অক্টোবর ২০১৬অবিরত নিজের স্বত্তা হারাবার সুখে।
এই সব কাব্যকথা নহে –তা’হলে কি?
প্রতিক্ষার প্রহর –বেলা অবেলায়।
মজনু প্রতিক্ষা করেছিল লাইলীর
চন্ডীদাস রজকিনীর প্রেমে হয়েছে
বিভোর, দেহ মন জীবন সপে । -
কবিতা
সেই মেয়েটামেহেদী এইচ রবিনআমার আমি, অক্টোবর ২০১৬সেই মেয়েটা ছিন্ন বাঁধন আলতো রাগে হাঁটত যখন
পদ্ম পাতার ব্যস্ত কাঁপন একটা নূপুর বাজতো;
অবুঝ মনে বৃষ্টি নেমে মুষল ধারের শব্দ নীরে
দূরের দোয়েল পথ হারিয়ে ডালিম ডালে বসত; -
কবিতা
বর্ষা অপেক্ষাতানি হকআমার আমি, অক্টোবর ২০১৬গল্প গুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে
ধীরে ধীরে ক্লান্ত হচ্ছি,
পিছলে পরছে শব্দের কোষ
পরিপূরক ইশারার অপেক্ষায় -
কবিতা
অপেক্ষামুহাইমিনুল এন ইসলামআমার আমি, অক্টোবর ২০১৬ঘুমিয়ে আছে ওরা।
কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের নিস্তব্ধতায়।
একদল দমকা হাওয়া, এই জাহাজবাড়ির পাশেই,
যারা রোজ তোর চুলকে এলো করে যাওয়ার গল্প শোনাতো। -
কবিতা
তোমার সুখের সাথেমোঃ আতিফুর রহমান আতিকআমার আমি, অক্টোবর ২০১৬কত রাত জেগে ছিলাম আমি
শুনিতে তোমার মুখের বাণী
হয়নি তোমার বলার সময়
জেগে আমি তার সময় গুনি। -
কবিতা
তুই না হয় আর একবার কাছে ডাকিসপন্ডিত মাহীআমার আমি, অক্টোবর ২০১৬তোকে প্রথম ছুঁয়ে দেখার কথা
আমার স্পষ্ট মনে আছে।
মনে আছে
নিয়ে মন জুড়ে অসুখ ,
দেয়ালের পাশে দাঁড়িয়ে দুজন
রেখেছি কত দুষ্টমির চোখ অলস চোখে। -
কবিতা
নামকরণহাসান হামিদ Hasan Hamidআমার আমি, অক্টোবর ২০১৬যতই তোমাকে বোঝাই, এর নাম ‘কষ্ট’ নয়;
এ হলো আনন্দ ভ্রমন – সহজ যাতায়াত শুধু নয়,
এ হলো তোমার কাছে যাওয়া – যাতনা সারানো !
এতো কেবল একটি টিকেট আর চোখ বুজে
জানালার গ্লাস ঠেলে শ্যামলীর সিটে বসা নয় । -
কবিতা
প্রতীক্ষা- তোমায় দিলাম ছুটি ।নাজমুছ - ছায়াদাত ( সবুজ )আমার আমি, অক্টোবর ২০১৬নিঃসঙ্গতার স্বাদ কি-
হেমলকের মতো !
শীতল একটা বাতাস
বয়ে চলে শির দাঁড়ায় ।
রক্তকনা ছিটকে
বের হতে চায়
শরীর থেকে । -
কবিতা
সুখখোরশেদুল আলমআমার আমি, অক্টোবর ২০১৬ইদানিং সন্ধ্যা না হতেই কষ্টরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
এ গলি ও গলি করে আমার বুকে বাসা বাঁধে
কি পরম তৃপ্তিতে রক্ত খেয়ে যায় ঘুমের ঘোরে । -
কবিতা
প্রতীক্ষিত ভালোবাসাফাহিম আজমল রেমআমার আমি, অক্টোবর ২০১৬আজ আকাঙ্খায় বসতি আমার
স্মৃতিগুলো করছে খালি নড়াচড়া
প্রতীক্ষার প্রহর বাড়ছে তো বাড়ছেই
জীবনটা কি শুধু অতৃপ্তিতে ভরা।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
