শ্রাবণ মেঘে প্রেমের উল্কা ঝরা বৃষ্টিতে-
প্রিয়তমা তুমি আছো অধীর অপেক্ষায়
নীল টিপ আর নীলাম্বরী সাঁজ কদম গুঁজে নিয়েছ খোপায়
ভুনা খেচুড়ী,মাংস,ইলিশ আর বেগুণ ভাজায়
তুমি আনন্দে ব্যস্ত আজ দীর্ঘ টেবিল সাঁজায়
প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
আরাধ্য ফুলের সুবাসসেলিনা ইসলাম N/Axh3probe9আমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
জ্ঞাননন্দিনীswain sohagআমার আমি, অক্টোবর ২০১৬কোথায় ছিলে এতদিন জ্ঞাননন্দিনী
কত খুঁজেছি তোমায়,
হাত ধরে হারিয়ে যাওয়া কাঁশবনে;
লাল পদ্ম ফুটে থাকা লেকের ধারে। -
কবিতা
পাতার কাছে আহবানশিখর চৌধুরীআমার আমি, অক্টোবর ২০১৬সূর্যোদয়ও দেখব, সূর্যাস্তও দেখবো
দারুচিনি মিশিয়ে চা খাবো বীচে বসে ।
হাওয়ার সাথে তাল মিলিয়ে আসবে ঢেউ
দুদ্দারভাবে নাড়িয়ে দিয়ে যাবে আমাকে । -
কবিতা
তুমি এলে না তাইনেয়ামুল নাহিদআমার আমি, অক্টোবর ২০১৬তুমি তাকাও নি বলে
আমার আকাশে চাঁদ হাসে না বহুদিন।
তুমি এলে না বলে কলমের নিব
ভালবেসে কবিতার খাতায় খায় নি চুমু। -
কবিতা
মিছে অপেক্ষাআহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদআমার আমি, অক্টোবর ২০১৬এখানেতে আসি প্রায়
এ সবুজ বৃক্ষ ছায়;
যেথায় মুখটি ঢেকে ঘাসের কাঁথায়
মোর বন্ধুরা ঘুমায়। -
কবিতা
সুন্দরের প্রতীক্ষায় নিশ্চুপ বসে.......এই মেঘ এই রোদ্দুরআমার আমি, অক্টোবর ২০১৬মেয়েরা সুন্দরগুলো আঁচলে নিত;আর ছেলেরা রাখত বুক পকেটে
শীতের সকালে আড্ডা চলতো পিঠা উৎসবে,নরম রোদে অথবা
সুন্দর গায়ে মাখতো বিকেলে গোল হয়ে বসা আড্ডার মাঝে আগুনের হল্কায়। -
কবিতা
গর্ভধারিণী কাঁদে আজ গর্ভের যাতনায়!নাসরিন চৌধুরীআমার আমি, অক্টোবর ২০১৬মা, দেখো কি বিশাল সমুদ্র!
পরের জন্মে আমি কিন্তু রাশি রাশি জলের ঢেউ হবো!
ভাসবো- ভাসাবো তীর থেকে তীরে।
মা, দেখো কি ভীষণ নীল আকাশ! -
কবিতা
মিনতিআকছার মুহাম্মদআমার আমি, অক্টোবর ২০১৬পাখির কলরব ঘেরা সকালের কুহেলির বাগানে
যে মুখচ্ছবি সূর্যের আলোয়
ভেসে ছিল চোখের সম্মুখে। -
কবিতা
শুধুই প্রতীক্ষাshopno aloআমার আমি, অক্টোবর ২০১৬এই প্রতীক্ষা শুধুই কি প্রতীক্ষা?
ব্যস্ত সড়কে চলন্ত ট্রেনে জানালার পাশে বসে থাকার প্রতীক্ষা,
লেপটে যাওয়া এক জোঁড়া কাজল কালো বাকাঁ চোখের চাওয়ার প্রতীক্ষা।
কাধেঁ মাথাঁ রেখে অচেনা জোছনা পথে চলার প্রতীক্ষা, -
কবিতা
সোনালী প্রত্যুষের প্রতীক্ষায়শাহ আজিজআমার আমি, অক্টোবর ২০১৬কে রয় প্রতীক্ষায় পাহাড়ের গায়
আকাঙ্ক্ষিত একটি সোনালী সকালের তরে
মেঘে ঢাকা রয় লালচে আভায় সোনালী স্বপ্ন বাসরে
সাঁঝের ক্লান্ত তারা দেয় আশা – ওরে দাড়া ! -
কবিতা
প্রতীক্ষার রাতগোবিন্দ বীনআমার আমি, অক্টোবর ২০১৬অপেক্ষার রাত আর কাটে না ।
বসে আছি চাঁদনি রাতের আলোয়,
খোলা আকাশের নিচে ।
কখন আসবে গগনের বুক চিড়ে, -
কবিতা
অপেক্ষমানসূনৃত সুজনআমার আমি, অক্টোবর ২০১৬পাগলা কুকুর করছে তাড়া
গ্রাম ধরেছে ঘিরে
পাচ্ছে যাকে কামড়ে দিয়ে
রক্ত ঝরায় চিরে -
কবিতা
প্রতিক্ষার প্রতিটি প্রহরগাজী সালাহ উদ্দিনআমার আমি, অক্টোবর ২০১৬তোমার চোখে তাকিয়ে কতো রাত কেটেছে
আমার দুচোখ জানে সেই প্রতিক্ষার মানে
তোমার সাথে আমার দুচোখ জেগেছে
সেই তুমি আজ দূরে কোন সে অভিমানে । -
কবিতা
জীবন কালআহসান জুয়েলআমার আমি, অক্টোবর ২০১৬সারাটি দিন গেল চলে
আসবে কখন বাবা?
সেই যে গেছে সকাল বেলায়
আর হয়নিতো দেখা!
সন্ধ্যা হলে আসবে যখন -
কবিতা
প্রিয়তম জানপাখির জন্যNasima Khanআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষা যদি হয় বিষাক্ত নীল,
যদি টুকরো কাচের উপর পা রেখে এক যুগ
দাঁড়িয়েও থাকি,
নোনা রক্তিম জলে যদি প্লাবন হয় পৃথিবীর বুক,
আমি থাকবো তার জন্য,সে যদি আমার প্রাণের প্রিয়,
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
