রমকের দৃষ্টি কেড়ে বৃষ্টি ঝরায় নেত্র হতে
রমণী যায় হারিয়ে রেখে কামুক প্রহর পথে
প্রতিশোধ নিতে রমক দেয় কুধমক প্রভাত-সাঁঝে
অবরোধ চলা-ফেরায় দেয় শাসিয়ে সকল কাজে।
রমণীর কবিতা কি? রমণীর কবিতা জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের রমণীর কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
ফিরে এসো রমণীমাহদী হাসান ফরাজীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
কবিতা
পল্লি রমণীআখতার উজ্জামান সুমনরমণী, ফেব্রুয়ারী ২০১৮ওগো পল্লি রমণী!
কী রূপ দেখিয়েছো তুমি,
পর’পর’ বিকেলেরে হার মানিয়েছো
হার মেনেছে বসন্ত। -
কবিতা
সময়ের ভালবাসামোঃ মোশফিকুর রহমানরমণী, ফেব্রুয়ারী ২০১৮এতদিন তুমি কোথায় ছিলে
আজ ধরা দিলে হৃদয়ে ?
তোমায় পেয়ে ধন্য আমি
এ মানব জীবন সংসারে !
কখনো ভাবিনি তোমাকে পাব
আমার শূণ্য হৃদয় মন্দিরে !
তোমায় পেয়েছি আজ আমি
বাধাঁ নাই তাই মিলনে । -
কবিতা
প্রথম মানবীএস জামান হুসাইনরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্বর্গের মাঝে বসবাস করে,
স্বর্গ সুখগুলি আজ পানসে,
অনুভূতির রংগুলি হয়ে গেছে ফ্যাকাশে । -
কবিতা
নারীর সম্মানএম এ রউফরমণী, ফেব্রুয়ারী ২০১৮নারী তুমি সম্মান
নারী তুমি শ্রদ্ধা
নারী তোমায় অভিনন্দন
তুমি ছাড়া সবই বৃথা -
কবিতা
মনলতাকাজী আনিসুল হকরমণী, ফেব্রুয়ারী ২০১৮মনলতা বন্যতা অদৃশ্য আকর্ষী
সাবলীল মুখশ্রী মায়াবী চোখ-
ঠোঁটেঠোঁটে খেলা করে প্রেম
বহতা নদীস্রোত দুলে যায় মনে। -
কবিতা
রমণীশাহারিয়ার ইমরানরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী, সেতো হাজার রঙে রাঙিয়ে থাকা ,
অনিন্দ্য সুন্দর মানবী অঙ্গনাকে বুঝি।
রমণী,সেতো যুবকের মনে লালন করা তার প্রিয়তমাকে বুঝি।
যার কাছে সে চারূতার দেবী। -
কবিতা
রমণীইমরান ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে! -
কবিতা
চরিত্রআল-আমীন আপেলরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি চাইলে-
আনবো তুলে হাসনা-
বকুল।
খোঁপায় জড়াবো দুধ-সাদা
লাউফুল। -
কবিতা
রমণী তোমার টান’এ হার মানে বারমুডা ট্রায়াঙ্গেলকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zরমণী, ফেব্রুয়ারী ২০১৮শস্যক্ষেতে দাঁড়িয়ে থাকা অনুভুতিহীন কাকতাড়ুয়া নই
হতে পারি আরাধনায় একপায়ে দাড়িয়ে থাকা বক
এখনো দৃষ্টি ফেলে আছি সেই পথে-
উত্তাল দখিনায় কাশ ফুলের মাতম সয়েছি -
কবিতা
“রমণীর রমনী”নয়ন আহমেদরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমনী তোমার জন্ম লগ্নে প্রায়স্র জলেনা দিপ্ত শিখা,
মঙ্গল ধ্বনি জাগায়না চরাচর।
স্বাগত ভাষনে একরাস তারপন্য,
তবু তিল তিল করে সবার মনের মতো!
তুমি যে আমার রমনী রতন। -
কবিতা
বহুরূপী রমণীমনির হোসেন মমিরমণী, ফেব্রুয়ারী ২০১৮তোমায় নিয়ে কবিরা লিখে কত কবিতার শব্দের মালা
তোমায় দেখে কেউ বা আবার প্রেমের গান গেয়ে যায়,
তোমায় ভেবে কেউ বা বানায় তাজঁ মহলের ঘর
তেমনি নেপোলিয়ন জ্বালিয়ে দিয়েছিলো পুরো ট্রয় শহর। -
কবিতা
রমণীFarhana Shorminরমণী, ফেব্রুয়ারী ২০১৮তোমরা কেউ নক্ষত্ররাতের স্বর্গ দেখেছ-
তারা ঝিলমিল, নীহারিকা-আলোক গঙ্গা-দূর বহুদুর;
আমি দেখেছি; কারন-
আমিতো স্বর্গ থেকে পতিত
আমিতো সেই-যার অসীম মায়াবী ছলনায় প্রলুব্ধ হয়েছিল অ্যাডাম। -
কবিতা
মহিয়সী তুমিম নি র মো হা ম্ম দরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী, তুমি কবিতার খাতা থেকে উঠে আসা
কোন এক ষোড়শী,
যার প্রেমের মূর্ছনায় হারিয়ে যাই
কাব্যের গহীনে।
রমণী, তুমি স্রোতস্বিনী নদীর মত মমতায় ভাসিয়ে দাও -
কবিতা
স্বপ্নের ভিড়ে রমনীShahadat Hossenরমণী, ফেব্রুয়ারী ২০১৮বিস্তৃর্ণ পরিবেশে মেঘের ঘাড় ঘেসে ভেসে যাওয়া কল্পনার সুর,
আকাশের চাউনির নিচে রূপকথার বজ্রকন্ঠ নিয়ে হেঁটে যাওয়া রমনীর পথ-চলা ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
