তোমরা কেউ নক্ষত্ররাতের স্বর্গ দেখেছ-
তারা ঝিলমিল, নীহারিকা-আলোক গঙ্গা-দূর বহুদুর;
আমি দেখেছি; কারন-
আমিতো স্বর্গ থেকে পতিত
আমিতো সেই-যার অসীম মায়াবী ছলনায় প্রলুব্ধ হয়েছিল অ্যাডাম।
বাংলা রমণী কবিতা কি? বাংলা রমণী কবিতা জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। বাংলা রমণী কবিতা নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
রমণীFarhana Shorminরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
কবিতা
কথার ফাঁপজুনায়েদ বি রাহমানরমণী, ফেব্রুয়ারী ২০১৮চায়ের কাপে ভেসে উঠা ধোঁয়া সেই কবে
কুণ্ডলী পাকিয়ে মিলিয়ে গেছে শূন্যে
তোমার গাল এখনো ফুলে আছে অনাকাঙ্ক্ষিত কথার ফাঁপে
ঠোঁটের দোয়ারে বাসা বেধেছে রাজ্যের নীরবতা... -
কবিতা
বিলাস বধূমোঃ ফাহাদ আলীরমণী, ফেব্রুয়ারী ২০১৮খোলা চুলে আনমনে বসে বাড়ির দাওয়ায়
ঘরের কোনে আলাপনে ঝিরিঝিরি হাওয়ায়
কোমল হাতের রুমালখানি আমার কাছে আছে
সে যে আমায় যত্ন করে দোষ দিওনা পাছে
তাইযে হয় শীতল চাদর ফাল্গুন চৈত্র মাসে। -
কবিতা
শুচিবায়ুreza karimরমণী, ফেব্রুয়ারী ২০১৮হাতের বাঁধন খুলতেই সেই ঘোড়ারোগ
শুচিবায়ু রোগের কফিনে আবদ্ধ তার
গ্রীবা মগজের তারগুলি আর মুখ
ভালোবাসি বলতেই এক হাত সরে
গিয়ে বললো, এ্যাঁ! মনটাকে ধুয়েছো তো? -
কবিতা
রমণীশাহ আজিজরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি ছিলে আমার জন্মদাত্রী
রমণীয়তায় নারী বাবার চোখে
আমি আকড়ে চাইতাম থাকতে
তোমার বুকে দুগ্ধ পানে আর নিদ্রাতে
তুমিই আমার নির্ভীক রমণী মাতা -
কবিতা
মনলতাকাজী আনিসুল হকরমণী, ফেব্রুয়ারী ২০১৮মনলতা বন্যতা অদৃশ্য আকর্ষী
সাবলীল মুখশ্রী মায়াবী চোখ-
ঠোঁটেঠোঁটে খেলা করে প্রেম
বহতা নদীস্রোত দুলে যায় মনে। -
কবিতা
উদ্বাস্তু রমণীMonowara kumuরমণী, ফেব্রুয়ারী ২০১৮নদীর তীর ঘেঁষে ঠায় দাঁড়িয়ে থাকা অশ্বথ ছায়া তলে যে নারী অপলক তাকিয়ে ধীর স্থির স্বচ্ছ নদীর জলে,
একদিন তার চঞ্চলতায় মুখরিত হতো গ্রামের মেঠো পথ; -
কবিতা
শোক পলাশরওশন জাহানরমণী, ফেব্রুয়ারী ২০১৮শোক পলাশ তুমি রক্ত পলাশ হও !
মৃত কিশোরীর অভিমান ঋদ্ধ করো
অরুন্ধতীর আলোয় !
অনুভবে অভিমানে চূর্ণ হোক
আজ বিজন তারার ঘর ! -
কবিতা
রমণীRadhashyam Janaরমণী, ফেব্রুয়ারী ২০১৮সে এক সুন্দরী রমণী!
যার চোখে দেখেছি আকাশবাণী!
সে হাসলে মনে হয় আকাশ হাসে,
সে তাকালে মনে হয় সে ভালোবাসে! -
কবিতা
ঘৃণাঃ কাপুরুষ ভ্রমরকেমাসুম বাদলরমণী, ফেব্রুয়ারী ২০১৮ভ্রমর কহে-
“দুঃখ কেন কুমড়োলতা!
তোমার ডগায় ফুল ছিল
আজ ফল দেখি
নিশ্চয়ই কোন গুণী ভ্রমর
হয়েছিল অভিসারী …” -
কবিতা
আলোর সন্তরণমুশফিক রুবেলরমণী, ফেব্রুয়ারী ২০১৮যখন চারিদিক ডুবে ছিল সার্বভৌম অন্ধকারে,
তুমি হঠাৎ উদয় হলে এক বিন্দু আলো হয়ে,
তারপর দিগন্ত জুড়ে ক্রমশ বিকশিত হয়ে উঠলে ,
ভাববাদিতার অন্ধকারের ঘুম থেকে জেগে উঠলাম আমি পুরুষ,
আমি উত্তম পুরুষ , আমি মধ্যম পুরুষ , আমি অধম পুরুষ ।। -
কবিতা
তুমি আমাদেরই বধূভূবনরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি কি নীল নয়না ?
নাকি, বাংলার ঘরের জতিষ্ক ?
তুমি কি সেই মায়াবী রুপের মহিমা।
যে যন্ত্রণা কাতর স্বামীর বুকে-
কথা কাটি দেয় ছুড়িয়া। -
কবিতা
রমণীর বাকি সুখনূরনবী সোহাগরমণী, ফেব্রুয়ারী ২০১৮প্রহরের শরীর বেয়ে নামে রমণীর রূপমিশ্রিত
ছায়া। দীর্ঘকায় রংধনু ঢালে মায়া
অনাবৃত যুগল চোখে ঘুরপাক খায়
রূপকথার বয়স। অনামিকা ছুঁতে চায়, সাহস -
কবিতা
বহুরূপী রমণীমনির হোসেন মমিরমণী, ফেব্রুয়ারী ২০১৮তোমায় নিয়ে কবিরা লিখে কত কবিতার শব্দের মালা
তোমায় দেখে কেউ বা আবার প্রেমের গান গেয়ে যায়,
তোমায় ভেবে কেউ বা বানায় তাজঁ মহলের ঘর
তেমনি নেপোলিয়ন জ্বালিয়ে দিয়েছিলো পুরো ট্রয় শহর। -
কবিতা
যে পথ দিয়ে তুমি আসবেঅম্লান লাহিড়ীরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকো
ক্লান্ত আকাশের নীচে
আমায় আলো দেখাবে বলে
দিনের গুণ টেনে ক্লান্ত দিনের পর
গোধূলির আলোয় মায়াময় ছায়াময় তোমার মুখে
অন্য দেশের নিমন্ত্রণ ।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
