প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না!
দ্বিধা কবিতা কি? দ্বিধা কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, দ্বিধা কি? দ্বিধা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দ্বিমত, সংশয়। কিন্তু 'দ্বিধা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অপছন্দ করলেও, জীবনে অসংখ্যবার দ্বিধার মুখোমুখি হতে হয়। স্টপওয়াচ টিকটিক করে শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে থাকে, ভয়ার্ত চেহারায় ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু ঠিক অপশন কোনটা তা বুঝে উঠা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কোনোটাই ছাড়তে মন চায় না, সব ধরে রাখতে চায় হাতের মুঠোয়, ভাবি বিপদ কাটিয়ে উঠা যাবে, শেষ মুহূর্তে ‘মিরাকিউলাস’ কিছু একটা হবে। কিন্তু শেষ অবধি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ছাড়তে হয় এবং ছেড়ে লাভ হয় না। দ্বিধা দোষের কিছু না, কিন্তু মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়! মানব জীবনের সাথে জড়িয়ে আছে দ্বিধা - এ জন্য হয়ত, দ্বিধা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের দ্বিধা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
মন দোলারীতা রায় মিঠুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ -
কবিতা
ভয় হয় বলতে ভালবাসিজয় শর্মা (আকিঞ্চন)ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ভয় হয় বলতে ভালবাসি
যদি হারিয়ে যাও।
"ভয় হয় বলতে ভালবাসি,
তোমার রাগ স্বচক্ষে দেখেছি কিনা"।
তুমি রাগলে দূর আকাশে বিদ্যুৎ চমকাই,
না-চাইতেই যেন ঘন মেঘের প্রকট হয়,
এই বুঝি তুফান উঠলো। -
কবিতা
দ্বিধাগ্রস্ত মানবশাহ আকরাম রিয়াদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ভালবাসার সাথে ঘৃণা শব্দটি মেশানো যায় কিনা
এই নিয়ে আমি দ্বিধাগ্রস্ত বহু সময় ধরে,
অথবা বিশ্বাসের মাঝে কোন অবিশ্বাসের প্রশ্ন। -
কবিতা
এ ক্যামন দ্বিধা!নাসরিন চৌধুরীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬হাজার রাতের অপেক্ষা ছিল যেথায়
ঝরে ঝরে পড়েছে কতো শিশির নরোম মৃত্তিকায়!
আমি লোভী মন নিয়ে বুনে গেছি স্বপ্নের সাতকাহন
তুই বললি, শোন 'মৃন্ময়' রাজকুমারটাকেই বিয়ে করে ফেল! -
কবিতা
কি প্রচণ্ড অসহায় আমিমাঝিঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ধরণী ধর মোরে আমি অতলের পথে”!
আমি স্বল্পতার সুখে মুগ্ধ হয়ে যাই।
আমি জীবনের ভিড়ে জীবন ভুলে যাই।
আমাকে স্বান্ত্যনা দেয় দাঁড়কাকটির মৃদু ক্রন্দন। -
কবিতা
তবুও আমার কোনো সংশয় নেইমোহসিনা বেগমঘৃণা, সেপ্টেম্বর ২০১৬কোনো সংশয় নেই ভালোবাসা অথবা ঘৃণা
আমি কোনো রূপকথার গল্প বলছি না অমৃতের সন্তান;
এতোদিন পর ঘোড়ার ডিম পেয়েছি,
মাঙ্গলিক তপস্যা সত্ত্বেও কোমায় গেছে আমার
স্বপ্ন পুরাণ, মায়া মুকুর, স্মৃতি-বিস্মৃতি, যুগান্তরের
ঘূর্ণিপাক; বলতে পারো কেউ ঈশ্বরের পৃথিবী
এতো ছোট কেনো--------------? -
কবিতা
দ্বিধাহীন গোলাপশাহ আজিজঘৃণা, সেপ্টেম্বর ২০১৬গোলাপ হাতে নিয়ে পা দুটো কাঁপছে
ঠিক কি বাক্য করে ব্যয় তুলে দেব তোমায়
প্রত্যাখ্যানের আছে ভয়, কম্পিত হৃদয়
যদি ওঠো চিৎকার করে অসভ্য কোথাকার! -
কবিতা
ভাঙ্গিল দ্বিধা হাতের আকুতিSumon Deyঘৃণা, সেপ্টেম্বর ২০১৬একটি ভুলের আত্মসমর্পণ
হয়তোবা
গড়িয়া দিতো সম্পর্কের বন্ধন । -
কবিতা
দ্বন্দ্বআহমাদ সা-জিদ (উদাসকবি)ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬দ্বন্দ্ব আমার স্বপ্ন দেখার, ভালো আর মন্দ
সত্যকে জানার আপ্রাণ চেষ্টায়
দ্বন্দ্বটা সত্যকে উপলব্ধি করার। -
কবিতা
হৃদয়ের গভীর দৃষ্টিতে অচেনা এক দাগ ।মোহাম্মদ সালাহ উদ্দিনঘৃণা, সেপ্টেম্বর ২০১৬এক পা দু'পা করে অজস্র কদম হারিয়ে গেছে এভাবেই
লুকিয়ে রাখা সমুদ্রের বয়স বেড়েছে জলকণায়
একটি নাম না জানা আত্মার খোঁজে কতশত মুহূর্ত জন্ম নিয়েছে -
কবিতা
“জিজ্ঞাসা’’জুবাইউর রহমান রাজুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬তোমার চোখেতে আমার ছবি দেখি,
আমার চোখেতে তুমি কি মোরে দেখো ?
আমি যে কবিতা তোমারে নিয়ে লিখি
তুমি কি আমায় নিয়ে কবিতা লেখো ? -
কবিতা
দ্বিধাপ্রেমসৈয়দ আহমেদ হাবিবঘৃণা, সেপ্টেম্বর ২০১৬দ্বিধা ছিল আজও আছে নির্দিদ্ধায় থাকে সে
দ্বিধাহীন জীবন আমার ছিল নাকি? কবে যে!
কতো দ্বিধা পাশ কেটে দ্বিধাতেই ফের দিই ডুব
কিছু দ্বিধা ডুবে যায় কিছু আবার ভাসে খুব। -
কবিতা
নবীন প্রাপ্ত বার্তাপ্রতীকঘৃণা, সেপ্টেম্বর ২০১৬অবুঝ মেঘেদের মত হাউমাউ করে কাঁদি
যখন বর্ণিল দুপুরটা হাঁপায় ভ্যাপসা গরমে
আমি প্রতীক্ষায়- -
কবিতা
এক কিশোরের জ্বলসে যাওয়া হৃদয়কবি এবং হিমুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬তোমার কৈশোরে
কোন এক জলসায়,
অখ্যাত এক কিশোরের হৃদয় জ্বলসে গেল। -
কবিতা
অভিমানখোরশেদুল আলমঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আর কত ও পথে হাঁটবে ?
এবার ফিরো, গোধুলি থেকে চোখ ফিরিয়ে
ধুসর মাটি দেখো চিলের মতো।
তোমার অবর্তমানে সূর্য উঠতে খুব দেরি করে
দীর্ঘ রাতের শেষে আমার ঘুম ভাঙ্গে না,
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
