একটি মেয়ে এতো মনোহরা
বুকের কাঁপন ,
ফুলের গন্ধে একটু ডাকি
করেছে আপন ।
রমণী কি? রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। রমণী নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
একটি মেয়েSajib Kumar Dasরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
কবিতা
আলোর সন্তরণমুশফিক রুবেলরমণী, ফেব্রুয়ারী ২০১৮যখন চারিদিক ডুবে ছিল সার্বভৌম অন্ধকারে,
তুমি হঠাৎ উদয় হলে এক বিন্দু আলো হয়ে,
তারপর দিগন্ত জুড়ে ক্রমশ বিকশিত হয়ে উঠলে ,
ভাববাদিতার অন্ধকারের ঘুম থেকে জেগে উঠলাম আমি পুরুষ,
আমি উত্তম পুরুষ , আমি মধ্যম পুরুষ , আমি অধম পুরুষ ।। -
কবিতা
সাত জনমের রমণীমোস্তফা হাসানরমণী, ফেব্রুয়ারী ২০১৮জানি এ জনমে তুমি আমার নও
সঁপি সাত জনমের এক জনমে তুমি আমার হইও,
তব আমার সকল জন্ম হবে পুণ্য,
আমি লভিব নির্বাণও। -
কবিতা
যে চোখে রক্তনদী বয়ে চলে!নাসরিন চৌধুরীরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমার আকাশ জুড়ে
কামুক মেঘদল ভেসে ভেসে আসে
স্নিগ্ধ চুলের গন্ধে ভিড় করে ওরা অন্তিম নিশিতে!
কবি'র কবিতায় ঢেলে দেই যত সুধা; -
কবিতা
নারীজেড.আর. জিমরমণী, ফেব্রুয়ারী ২০১৮নারী অমৃত নারী অতৃপ্ত নারী বসন্ত সারা অনন্ত
নারী আশ্রম এক জীবন্ত।
নারী কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ভুলের সংমিশ্রণ,
নারী দেবী নারী সরস্বতী নারী সমস্ত পুরুষের
প্রীতি হারা জীবনের শ্রেষ্ঠ আনন্দ ক্ষণ। -
কবিতা
অস্তিত্বজিয়াউল হায়দাররমণী, ফেব্রুয়ারী ২০১৮হ্যা নারী,
তোমার অতুল গভীরে
প্রবেশ করার ক্ষমতা,এ যেন
মুক্তির অপার সাধ। -
কবিতা
রমণী তোমার টান’এ হার মানে বারমুডা ট্রায়াঙ্গেলকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zরমণী, ফেব্রুয়ারী ২০১৮শস্যক্ষেতে দাঁড়িয়ে থাকা অনুভুতিহীন কাকতাড়ুয়া নই
হতে পারি আরাধনায় একপায়ে দাড়িয়ে থাকা বক
এখনো দৃষ্টি ফেলে আছি সেই পথে-
উত্তাল দখিনায় কাশ ফুলের মাতম সয়েছি -
কবিতা
কী রূপে তোমার আবির্ভাবরাজু N/Aরমণী, ফেব্রুয়ারী ২০১৮প্রেয়সী তুমি,
প্রথম বিকেলে মরীচিকা ভেঙ্গে তোমাকে কুড়াই
সযতনে তৃষ্ণার্ত এই একলা আমি । -
কবিতা
পাশে থেকোমোঃ রাফিজুল হোসেন উজ্জ্বলরমণী, ফেব্রুয়ারী ২০১৮আজ না-হয় আর একটু থাকো।
সুন্দরীতমা,
তুমি পাশে থাকলে বাতাসে গুন-গুন গান,
তুমি পাশে থাকলে রঙধনুতে রদ্রু-স্নান।
সেই রদ্রু ছুয়ে যাক তোমাকে,
মেয়ে, আবার আসুক স্বপ্ন তোমার দুচোখে। -
কবিতা
রমণীবালোক মুসাফিররমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী তুমি স্বপ্ন পোকা
প্রেম উচ্ছাসের ক্ষনি,
অন্তর আত্মার আত্ম তৃপ্তি
প্রেম চুরুটের বহ্নি ।
রমণী তুমি হীনা এক মূহুর্তও
ভাবতে পারিনা আমি আমকে,
তুমি ছাড়া কি উপায় ?
প্রশ্ন করি নিজে নিজেকে । -
কবিতা
মেয়েমোঃ গালিব মেহেদী খাঁনরমণী, ফেব্রুয়ারী ২০১৮একদিন তোর বাড়ী যাব
ঘর দোর, আনাচ কানাচ খুঁজে দেখব
কয়টা বেড়াল পুষিস। -
কবিতা
হে রমনীMkchy ranaরমণী, ফেব্রুয়ারী ২০১৮শুন হে রমনী,
চলন্ত মেঠো পথে,
থেকো পর্দার অন্তরালে,
নিঃস্বসংকোচে হও আগোয়ান । -
গল্প
জীবন নদীর মত বহমানমোঃ নুরেআলম সিদ্দিকীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ইরা তার নিস্ফ্রভ দু’টি চোখে একটানা অনেক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে আছে। আমি একটু দূর থেকে তাকে অনুসরণ করছি। একটু কাছাকাছি যেতে দেখি তার দু’চোখের জলে মুখ ভিজে গেছে। যেন এই আকাশের বুকে লুকিয়ে আছে ইরার একমুঠো স্বস্থি। আমি ডাক দিলাম, ইরা তুমি কাঁদছো কেন? ইরা চোখের পানি মুছে বলল, না তো! এই যে, এখনও তো তোমার মুখ ভেজা দেখা যাচ্ছে!!
-
গল্প
একটি ব্যর্থ প্রেমের সত্যি ঘটনাZihan Islamরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি আজ আমার জীবনের একটি ভালোবাসার কথা আপনাদের সাথে শেয়ার করবো।
বেশ অনেকদিন আগের কথা তবুও আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছে না।
তাহলে এবার শুরু করি... -
কবিতা
রমণী রমণ মনমামুনুর রশীদ ভূঁইয়ারমণী, ফেব্রুয়ারী ২০১৮একুশের শ্লোগানে, আটই ফাল্গুনে-
কবিতার সনে হয়নি পড়া-অভিমানী প্রিয়ার প্রিয় কবিতাখানি;
ছেষট্টি ফাগুনে কত পুষ্প ফুলবনে-তুমি একবারও আসোনি।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
