তুমি দুর্গা, তুমি স্বরসতী
তুমি রূপে অপরূপ,
তুমি লক্ষী, তুমি অক্ষি
তুমি রূপেগুনে শতরূপ।
নারী বিষয়ক কবিতা কি? নারী বিষয়ক কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, নারী কি? নারী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী; পরস্ত্রী। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ+ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী-শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী-জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অল্প কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করা যায় নারীকে? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" নারী স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের নারী বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
নারীmd azad hossainবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ -
কবিতা
নারীর সম্মানজাহিদ হাসান শিশিরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭শুন হে তরুন,বৃদ্ধ,কিশোরগন
নারীকে সম্মান করতে শিখ।
কারন আমাদের সৃষ্টির শুরুতেও নারী ছিল,
হয়তো অ্যাডামের ঈভরুপে
অথবা অন্য কোন রুপে। -
কবিতা
আজন্ম এক নারী প্রেমিকrafiuzzaman rafiবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭এক নারীতে জীবন যাবে
এমন কোনো কথা আছে?
এই জীবনে নত হবো
হাজার হাজার নারীর কাছে। -
কবিতা
ত্রয়ীআমির আহসানবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমার কোমল দুই হাত ধরল এক নারী
পরম সোহাগে কপালে করল চুম্বন।
আমার এ হাত ধরল আরেক নারী
তার উঞ্চতা স্পর্শ করল আমার ঠোট,
সযত্নে মুছে ফেলে মনের কান্না। -
কবিতা
নারীhosne ara parvinবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী!তুমি কী ? মানুষ! না অন্য কিছু ?
তোমার আগমনে বাবা-মা করে কেনো মুখ নিচু ?
নারী! আছে কি তোমার পরিচয় ? -
কবিতা
নারীর ছোঁয়াশহীদুল্লাহ ত্রিশালীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আদমকে সৃষ্টি করে স্রষ্টা বেহেস্তে দিলেন স্থান ,
তারপর আদমের দেহে সঞ্চারিত করে দিলেন প্রাণ ।
ফেরেশতারা বেহেস্তে আদমকে সম্মান জানালো ,
আদম সৃষ্টির সেরা সম্মান পেলো । -
কবিতা
কালো নারীর পণশীবু শীল শুভ্রবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭কাননে সারি সারি পাখির মেলা
সবাই করছে কতো কলরব!
তোমার মাঝেই কিছুটা স্বস্তি
নিলীমা এ যে নিয়তির খেলা। -
কবিতা
নারীর রূপনির্ঝর প্রধান (Nil)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী তুমি -
কখোনো মা,
কখোনো বোন,
কখোনোবা স্ত্রী...
পৃথিবী মাঝে দেখ ভাই রে-
নারীর রূপ ভারী! -
কবিতা
পাহাড়িফুলআরাফাত শাহীনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭তোমার কানে পরিয়ে দিবো অগ্নিজবা,পাহাড়িফুল
একটু তোমায় দেখবো ছুঁয়ে নাহয়ইবা হলোই ভুল।
তোমার পাশে দাঁড়িয়ে থেকে হাতটি আমি ধরবো হাতে
সকল পাওয়া পূর্ণ হলে ভিজবো দু'জন জলপ্রপাতে। -
কবিতা
বেসামাল হয়োনাkazi zuberi mostakবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭কন্যা তুমি বেসামাল হয়োনা
শুনে ওদের মিছে মায়া কান্না ,
ওরা আসলেই ভালোবাসে না
সব ওদের আবেগী প্রতারনা ৷ -
কবিতা
নারীমাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭বিদঘুটে অন্ধকারে রোশনাই জ্বলে চাঁদের ,
যেন এক চিলতে আলোয়, কাজলা চোখে
অবাক করা সম্মোহনী চাওয়া। -
কবিতা
নীল সাগরের জলমোহসিনা বেগমবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭যদি আর কোনোদিন না ফিরে শঙখভোর
যদি আর না ফিরে সেই অচেনা মনচোর?
উদাসী বাউলের একতারার মতো হারিয়ে যায়
আমার সকাল, সন্ধ্যা, দুপুর? -
কবিতা
নারী ও নদীসারোয়ার কামালবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭সুযোগ বুঝে শ্লেষ্মাজড়ানো কন্ঠ জানিয়ে দেয় আত্নপরিচয়
অপ্রতিম মাধুর্য যা অসহ্যে ঠেকে মাঝে সাঝে , সেরকম নয়
নদীর স্বচ্ছল বহমান মাধুর্য যাকে শরীরে ও মনে ধারণ করা যায়
আবছায়া নদীটির পাড়ে সেই নারীর সাথে দেখা হল দৈবক্রমে -
কবিতা
তুমি নারীনূরনবীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ভ্রুকুটির আভিজাত্যে তুমি নারী
চাবুক তুলে নাও
আমি লাগাম নিলেম।
তোমার বিরক্তি প্রলয়ের মত;
ভয়ংকর -
কবিতা
সহিষ্ণুজীবীর গন্তব্যমোঃ রাশেদুজ্জামান রাশেদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭কষ্টের শতদল কচুরিপানা হয়ে ভাসে;
বেদনাগুলো কাঁদে নিভৃতে!
প্রত্যাশার খাতায় লেখা হলো সমাপ্ত।
প্রাপ্তির ফর্দটা আজ কোমল পানীয়
তৃষ্ণাগুলো গেছে নির্বাসনে
শ্রান্তিয় বিনোদিত মা নামীয় নারী
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
