নারী,সবটুকু তুমি আমার
যাহা দৃশ্যমান, যাহা অদৃশ্যে থাকা টান।
চুম্বনে যদি ভাঙ্গিয়া আসে চোখ,
উষ্ণ অধর জড়িয়া করিব সে মুহূর্ত উপভোগ।
ঘুমের শরীরে যতটা শিশুর ভান,
বাংলা নারীর কবিতা কি? বাংলা নারীর কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, নারী কি? নারী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী; পরস্ত্রী। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ+ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী-শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী-জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অল্প কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করা যায় নারীকে? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" নারী স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা নারীর কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অতিশয় প্রেমনূরনবী সোহাগবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ -
কবিতা
পুতুল বিয়েPappu Sahaবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ছোট্ট মেয়ে পুতুল নিয়ে
খেলার ছলে দিচ্ছে দেখো
কনে সাজিয়ে পুতুল বিয়ে,
মিথ্যার ছলে কাদছে বসে
পুতুলটাকে জড়িয়ে বুকে। -
কবিতা
নারী ও নদীসারোয়ার কামালবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭সুযোগ বুঝে শ্লেষ্মাজড়ানো কন্ঠ জানিয়ে দেয় আত্নপরিচয়
অপ্রতিম মাধুর্য যা অসহ্যে ঠেকে মাঝে সাঝে , সেরকম নয়
নদীর স্বচ্ছল বহমান মাধুর্য যাকে শরীরে ও মনে ধারণ করা যায়
আবছায়া নদীটির পাড়ে সেই নারীর সাথে দেখা হল দৈবক্রমে -
কবিতা
সৌন্দর্যের প্রতিমা তুমি নারীমোহাম্মদ বাপ্পিবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭সৌন্দর্যের প্রতিমা তুমি নারী
সুন্দরের পূজারী কবি ।
সুন্দরের পূজা করি
সব সুন্দর চোখে ভরি।
যে সুন্দরে দৃষ্টি কাড়ে
তার জন্য প্রেম বাড়ে। -
কবিতা
বেসামাল হয়োনাkazi zuberi mostakবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭কন্যা তুমি বেসামাল হয়োনা
শুনে ওদের মিছে মায়া কান্না ,
ওরা আসলেই ভালোবাসে না
সব ওদের আবেগী প্রতারনা ৷ -
কবিতা
নারী জাগরণএইচ এম মহিউদ্দীন চৌধুরীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জাগো গো ভগিনী, মুছে ফেলো মূর্খতার যত গ্লানী,
সব বাধা পেরিয়ে করো জ্ঞানাহরণ, হও জ্ঞানী।
গড়তে সুশীল সমাজ, দেখিয়ে শিক্ষা ওজস্বিতা,
ভেঙ্গে-চুড়ে গুড়িয়ে দাও, অজ্ঞতা থাকার কুপ্রথা। -
কবিতা
একটু নারী সংক্রান্তনাজমুছ - ছায়াদাত ( সবুজ )বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমি তোমায় দেখি।
গভীর সন্তর্পণে এসে
আবার ফিরে যাও
শীতের কুয়াশা হয়ে । -
কবিতা
এ কেমন তুমি ?Khudro Ranaবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জোৎস্নায়ব বদন তোমার , রোদন আমার অঙ্গে
এলোচুল যদি খুলে দাও আজ , মিশব হাওয়ার সঙ্গে।
ঘড়ঋতু নয়কো তুমি , মেঘের রংয়ে সাঁজ
রংধনুর ঐ রংয়ের কোনায় , পাইনি তোমায় আজও। -
কবিতা
বেঁটেকন্যার গুণকীর্তনরায়হান মাহামুদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭প্রকাণ্ড এক গণ্ডমূর্খ তুই, ঘটিরাম আর পাড়াগাঁয়ের ভুত ।
কী অভিরাম তোমার দুটি চোখ ! হাজার লক্ষ কবি জানে,
অমন দুটি পাওয়া যাবে না আর কোন চিরুনি-অভিযানে !
ঐ চক্রী জানবে কোথা হতে , ধন্য-নন্দন বলে কাকে ! -
কবিতা
বঙ্গনারীAjoy Ratan Baruaবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭শ্যামাঙ্গিনী পরনে আটপৌরে শাড়ি
আমি বাংলার আদি নারী,
বহমান নদীতে আমার দ্রাবিড় রক্তধারা
শ্রাবণের মেঘেরা জড়িয়ে থাকে শরীরে -
কবিতা
নাম না জানা নারীআহসান পাপ্পুবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭খোপাতে গোজা রক্তজবা আর
পরনে লাল পেড়ে শাড়ী,
টানাটানা ঐ তীক্ষ্ণ নয়নে
মন নিয়েছ কাড়ি। -
কবিতা
নারীজাকির হোসাইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী পরে না শাড়ি;
ভাবে স্মার্ট‚ পরে প্রেন্ট শার্ট।
দেখা যায় সারা দেশে-
নারী চলেছে আজ পুরুষ বেশে!!
হায়! হায়! হায়! হায়! -
কবিতা
নারীইবনে মনির হোসেনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭পাখীর নীড়ের মত সাঝের মায়ায়
ফুল ফুটে হাসে মালঞ্চে কামনার অগ্নিগৃহ
হৃদয় গহিনে লালন শুদ্ধি প্রেম
ভেঙ্গে দেয় নির্জনাতার ভয় সংযম একাকিত্ত্বের -
কবিতা
কোন ভালোবাসা দরকার নেই!সুজন বিশ্বাসবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমি তোমার অপেক্ষায়
অনেক রজনী বসেছিলাম
নিরুদ্দেশ স্বপ্নযাপন,
প্রতিটা মূহূর্তে তোমার
শূন্যতা অনুভব করেছি, -
কবিতা
বোবা কিশোরীপ্রিন্স মাহামুদ আজিমবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭মনে ছিলো যত্নে রাখা হাজারো ছন্দ ভাষা,
হৃদয়ে পুষে ছিলো কোনও এক জীবনানন্দ দাস,
চোখের ভাষায় খুঁজেছিলো তাকে, আশার পথ অভিমুখে।
কাজল এঁকেছে চোখে, ঠিকই লাল টিপ পড়েছে কপালে
নীল শাড়ী জড়িয়েছে তার অপরূপ অঙ্গে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীএ যাবত
