নারী!তুমি কী ? মানুষ! না অন্য কিছু ?
তোমার আগমনে বাবা-মা করে কেনো মুখ নিচু ?
নারী! আছে কি তোমার পরিচয় ?
বাংলা নারী কবিতা কি? বাংলা নারী কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, নারী কি? নারী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী; পরস্ত্রী। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ+ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী-শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী-জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অল্প কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করা যায় নারীকে? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" নারী স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা নারী কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
নারীhosne ara parvinবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ -
কবিতা
ওগো মোর নারীশামাস্ সোহাগবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ওগো নারী, তুমি মন জুড়ি দিয়েছো বাঁধন এক
সুখের ছোঁয়ায় হারায়ে মন, দূর গগনের শশীতে হাসিছে
তারার গাঁথন গাঁথি। -
কবিতা
জল রঙসেলিনা জাহান প্রিয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমি এসেছি এতদূর!
তোমার নিঃশ্বাসে মিশে যেতে চাই
কিন্তু তোমার মাঝে শুধু আমার রঙ
নাকি তোমার জল রঙে আমি হারাই !! -
কবিতা
কল্পপ্রাণীModhura Mishtiবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আচ্ছা ঠিক আছে, আপনাকে হতে হবেনা দেবী।
তাই বলে মানুষ? মানুষ আমার খুব অপছন্দের প্রাণী।
বড্ড হিংস্র! মানুষকে আমি খুব ভয় পাই!
তার চেয়ে অন্য কিছু হন! -
কবিতা
ছদ্মবেশী জীবনব্যথিত হৃদয়বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ছদ্মবেশী জীবন আমার,
সত্য-বেশী মরণ!
সুস্থ-সবল দেহ হতে,
অবাধ রক্ত ক্ষরণ! -
কবিতা
পরিচয় তুমিSiam Sazzadবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭পরিচয় তুমি স্নেহ ভালোবাসার
পরিচয় তুমি রাগিণীর
তুমি পরিচয়- বন্ধন অটুট
বিশ্ব মহা জয়ন্তীর। -
কবিতা
নারীর পরশMohammad Abdullah Mozumderবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারীর পরশে জীবন শুরু
ধন্য জীবন তাই।
জীবনের চলন অন্তেও যেন
তারই পরশ পাই।। -
কবিতা
আমি অমানুষShariful Islam Srabonবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমি না হয় অমানুষ রয়ে গেলাম।
মানুষ হওয়ার তীব্র বাসনা নিয়েই
আজ থেকে শত শতাব্দী পূর্বে
পৃথিবীর বুকে পা রেখেছিলাম, -
কবিতা
একটা অবয়ব খুজিকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭মুঠোফোনের বোতামগুলো
মাঝে মাঝে কেমন যেন নিথর হয়ে যায়
পরম আদরে ছুঁতে পাওয়া কোন তুলতুলে চেহারার মতন
একটা অচেনা মুখ উঠে আসেআমার করতলের অঙ্গুরীয়মালায়। -
কবিতা
মাধবীলতা ও মেয়েটিMita Rahmanবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭মাধবীলতাটি ছাদের কাণির্শ বেয়ে উপরে
ধাবমান হবার প্রচেষ্টায় রত,
ইঠাৎ বৃষ্টিতে আর হাওয়ায়
তির তির করে দুলছে তার কিছু পুস্প মুঞ্জরি
নৃত্যরত কোন সুন্দরী যেন। -
কবিতা
ভোরের পথ চিঠিঅনিন্দ্য নূরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭মাঝ রাতে পথশিশুটি আকাশ হারিয়ে ফেলে
জননীর অমৃত বাসি স্তন চেঁটে চেঁটে-
অ্যাঞ্জোলিনার আবক্ষ নগ্ন বিজ্ঞাপনে ছেয়ে গেছে
গিঞ্জি শহরের অলিগলি পথ আরে কংক্রীটের পাহাড়! -
কবিতা
অঙ্গনানাছিম কবিরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭তুমি কী চেয়েছিলে?
শ্রাবণ সন্ধ্যাবেলা সন্ধিক্ষণে
অবিরাম ধারায় ঝড়তে
নাকি, রাগ পর্ণীর রংগন হয়ে
সেথা হৃদয় জোড়া মেলাতে -
কবিতা
জননীশহিদুল ইসলামবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭হে মা, হে জননী
হে স্নেহময়ী, হে মায়াময়ী
তোমারও চরণে হাজারও সালাম।
দেখিয়েছ মোরে পৃথিবির আলো
দিয়েছ জন্মদান। -
কবিতা
নারীমারুফ আহমেদ অন্তরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জন্ম দিয়েছে যে নারী
দশ মাশ গর্ভে ধারন করে
কি করে অস্বীকার
করবে তুমি তারে । -
কবিতা
নারী তুমি জান্নাতের সিঁড়িএস জামান হুসাইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী তুমি পিতার কোলে
ছোট্ট সোনামনি,
ভাইয়া তোমার সকাল বিকাল
চুলে করে বেণী ।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
