এ কোন কাবুলীওয়ালা চেপে বসেছে জাতির ঘাড়ে
বাজেট যেন সপ্তাকাশসম বোঝা
যাতাকলের যাতায় আমজনতাকে পিষে মারে।
ঋণের কবিতা কি? ঋণের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, ঋণ কি? ঋণ কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: কর্জ, ধার, দেনা। কিন্তু 'ঋণ' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? মানুষের জীবনে চাহিদার শেষ নেই। আয় থেকে ব্যক্তি জীবনের নানান প্রয়োজন মেটাতে অনেককেই হিমশিম খেতে হয়। তখনই দ্বারস্থ হতে হয় ঋণ সুবিধার জন্য। ভুল হিসাবে অনেক সময় সেই ঋণ গলার কাটা হয়ে দাঁড়ায়। এতো গেল আর্থিক ঋণ। প্রত্যেকেরই জীবনে একটা নিজস্ব হিসাবের খাতা থাকে। যেখানে রয়েছে নানান দায়-দেনা, সম্পদ আর ঋণ। এই ঋণ কখনো আনন্দের, কখনও বেদনার। যাপিত জীবনের ঋণ নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের ঋণের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
কাবুলীওয়ালাএহতেশামুল হকঋণ, জুলাই ২০১৭ -
কবিতা
মায়ের ঋণগোবিন্দ বীনঋণ, জুলাই ২০১৭অর্থের দেনা-পাওনার হিসেবটা মিলে খুব সহজেই,
অঙ্কের মাপে মিটিয়ে মুছে ফেলা যায়।
সাদা কাগজের খাতায় লিখে যোগ-বিয়োগ,
ইতি টানে দেনা পাওনার সর্ম্পক। -
কবিতা
বৈদ্যুতিনঅম্লান লাহিড়ীঋণ, জুলাই ২০১৭ই মেইলের কাছে বেড়েই চলেছে ঋণ।
যে কোনও আপাত দুর্লঙ্ঘ
নদী করে দেবে পারাপার। -
কবিতা
ঋনের বোঝামনিরুজ্জামান মনিরঋণ, জুলাই ২০১৭দিন দিন ভারি হচ্ছে জাতির ঘাড়ে ঋনের দায়
আমজনতা হিসাবে আমরা ক্ষমতাসীনদের কাছে
হাত-পা বাঁধা অসহায়। -
কবিতা
প্রজন্ম চলমানসাইফ সজলঋণ, জুলাই ২০১৭যা কিছু হারিয়ে যায়,
চিরতরেই যায়
ফেরে না কখনও; কোনদিন! -
কবিতা
আমার পুনর্জন্ম হউকজসীম উদ্দীন মুহম্মদঋণ, জুলাই ২০১৭তবুও জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়তে পারি না
যতোবার বিষম খাই ততোবার ভাবি আমার পুনর্জন্ম হউক
আমার যা কিছু, সবকিছু মুছে যাক ঋণের দায় ---!! -
কবিতা
সৌর-ঋণএশরার লতিফঋণ, জুলাই ২০১৭চক্মকি পাথরে থাকে
যত না লালসার লেশ
তারও বেশী সালোকসংশ্লেষ। -
কবিতা
প্রণয় ঋণরংতুলিঋণ, জুলাই ২০১৭পিয়নের হাতের হলুদ খাম এবং একটি বিকেল
খেলাপি ঋণের নোটিশ! কিন্তু শূন্য হাত.....
বুকে চেপে রোজ চলি, উঁকি দেয়া সুফলাগন্ধা পথ
তোমার দেওয়া ঋণের বোঝায়, কষ্টের শিখর চূড়ায়;
আমি আজ দেউলিয়া, প্রেমহত দেনায়। -
কবিতা
শর্তের ঋণরাজু N/Aঋণ, জুলাই ২০১৭একমুঠো হাসি বিক্রি করে ঋণদাস হয়েছি এখন
মূল্যহীন সেই হাসির কদর বুঝলো না তাহার মালিক ;
ক্যালেন্ডারের পাতা ফুরোয় তবু সে হাসির দেখা মেলেনা আর । -
কবিতা
ঋণআওসাফ অগ্নীঋণ, জুলাই ২০১৭সেতো ছোট্ট এক কথা
যে কথাটির অর্থ নয়কো ছোট
যে বিষয়টি যায় না স্পর্শ করা -
কবিতা
বিধানশাহ আজিজঋণ, জুলাই ২০১৭স্বাধীনতা - বড্ড ঋণী করে গেলে
শোধ দেব কোন সিন্ধুক হতে !
জন্ম থেকে জন্মান্তরে শেষ হবার নয়
আজ আবার দাড়িয়ে সদর রাস্তায় -
কবিতা
মায়ের ঋণখালিদ খানঋণ, জুলাই ২০১৭এই পৃথিবীতে
আমার স্বর্গ সুখ মিলে যায়,
মায়ের বুকের
চিরঞ্জীব আদর ও মমতায় । -
কবিতা
এ ঋণ বাবার হতে নেয়ানূরনবীঋণ, জুলাই ২০১৭বাবা, তোমার বুড়ো আঙ্গুলের নখটা কাটো না কেন?
বাবা বললে, মনে থাকে না।
সপ্তাহের নির্দিষ্ট দিনে,
আমার হাতের-পায়ের নখ কেটে দিতে তো তোমার ঠিক মনে থাকে! -
কবিতা
ঋণLutful Bari Pannaঋণ, জুলাই ২০১৭স্বপ্ন রেখেছি শ্রান্তির কোলে জমা;
সারাটা দুপুর উপেক্ষা রোদে পুড়ে-
বিকেলে জ্বেলেছি আবীর ছড়ানো ক্ষমা। -
কবিতা
ঋণkishor shevdeঋণ, জুলাই ২০১৭পূর্ব কালে ব্যক্তি মেনেছিলেন...
ঋণী থাকা... এক দীনতার ভাবনা
অন্য ব্যক্তির উপকারের ভার বহন করিবার লাঞ্ছনা
দৈনিক আবশ্যকতাগুলির পূর্ততার জন্য অন্য ব্যক্তির স্তাবকতা
এ যাবত
