তোরা থাকিস না আর নিদ্রামগন ত্বরা করে উঠে পড়রে মেঘহীন আজ হয়েছে গগন এখনই হাল ধররে, চেয়ে দেখ রক্তগোলক পূর্ব কোনে কেমন উদয় হয়েছে আশার স্বপন জেগে এই মনে রঙে রঙিন করেছে। আহ! প্রকৃতির এমন দয়া আজ মোদের জাগিয়ে তুলেছে সেজেছে রূপেরই যে সাজ সে রূপে এ মন ভুলেছে, এখনই তো আসল সময় কাস্তে কোদাল হাতে তুলে নে এ মাটির খ্যাতি জগৎময় দেশটাকে ভরে দে স্বর্ণে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী )
বেশ সুন্দর কবিতা লিখেছেন। কবিতায় অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো। সেইসাথে আরো রইলো বাংলার রূপ সংখ্যায় আমার অন্য লিখাটিও পড়ার আমন্ত্রণ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।