কি হবে চোখে চোখ রেখে? যদি হৃদয়ে না রাখো হৃদয়! কি হবে বলো মেঘ দেখে? যদি বৃষ্টি না-ই হয়! আমিতো জেগেই রই স্বপ্ন দেখবো না বলে। তবুও নির্লজ্জ দুটি চোখে স্বপ্নেরা আজও উপচে পড়ে!
ভালোবাসার ভিখিরিনী(!) তুমি, তবু ভালোবাসার অভাব নেই। আমি রাজা হয়েও আজও তোমার কাছে প্রেম ভিক্ষে চাই!
উচ্ছ্বাস যতো দেখিয়েছো মুখে চোখে কি ছিলো তাই? বুঝিনি আজও তা, তবুও ভেবে যাই। মনের খবর তাই ভাবনারও অগোচরে!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।