বাঁধন ছিঁড় না বন্ধু। কথা দিচ্ছি তোমায়- থাকবো তোমায় অজুত ভালবেসে । লক্ষ তারা গুনে রাত করবো পার , মাঝে মাঝে তুমি বলবে রবী ঠাকুর আর আমি গাইব গান । তোমাকে আমার অপেক্ষায় করতে হবে না আর অস্রু সজল। তোমার কল্পনার মাঝেই আমি ফিরবো বাড়ি , দরজাটা কি খুলবে তুমি? কথা দিচ্ছি তোমায় তোমার উঠোন হবে গোলাপ গাঁদায় ভরা বকুল হবে তোমার পথের সাথি। আমাকেও ঠাই দেবেকি তোমার পাশে? তোমার মনে । কথা দিচ্ছি বন্ধু এই বৈরিতা আর থাকবেনা চলে যাবে এই অসময় ফিরবে বসন্ত তোমার আমার হৃদয়ে। কথা দিলাম তোমায় একটু সবুর করো ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
কথা দিচ্ছি বন্ধু
এই বৈরিতা আর থাকবেনা
চলে যাবে এই অসময়
ফিরবে বসন্ত
তোমার আমার হৃদয়ে।
কথা দিলাম তোমায়
একটু সবুর করো ।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।