তোমাকে আমি ভালবাসি এ কথা যদি পাশের বাড়ীর আন্টি না জানে , তাহলে এ ভালবাসার কোন মানে হয় না । ডাক পিয়নকে ঘুষ দিয়ে তোমার পাঠানো চিঠি যদি আমার ছোটো বোনটি নাই পড়লো , আমার সাথে খুনসুটিতে নাই বা মাতলো । তাহলে বল – এ ভালবাসার কি কোন অর্থ আছে? তোমাকে সামনে রেখে একটি ইরানি গোলাপ হাতে উচ্চ শ্বরে যদি নাইবা বললাম। তোমার রিকশার পিছনে দৌড়াতে দৌড়াতে যখন ভালবাসি অনেক খানি, এ কথা বলার পর- রিক্সাওয়ালা যদি অবাক না হাসে তবে এ ভালবাসা পুরাই বৃথা । তোমার বাসার সামনে রাত দিন এক করে যদি না থাকলাম দাড়িয়ে । বৃষ্টিতে ভিজে যদি নাই বা থাকলাম কান ধরে ‘সরি’ লেখা প্ল্যাকার্ড হাতে । তবে বল এ ভালবাসার কি সার্থকতা ? তোমার সাথে থাকা কিছু মুহূর্তের সৃতি নিয়ে যদি রাতের পর রাত নির্ঘুম না কাটালাম চাঁদ জোস্নার সাথে , মধ্য রাতে মুঠোফোনের স্ক্রিন এ ঢুলু ঢুলু চোখ নিয়ে যদি তোমার কোন বার্তা নাই পেলাম , বল এ ভালবাসার তবে কি নাম দেব ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সমাধিরঞ্জন
আপনার লেখা খুঁজে পেলাম না। বিজ্ঞান তো এগোবেই। এখন মন্দ লোক অন্যের ঘর জ্বালাবে। সদবুদ্ধি মানুষ আবার সেই ঘর মানুষের বাসযোগ্য করে তুলবে। ধন্যবাদ
সমাধিরঞ্জন
ঠিকই বলেছ, কোন বাধা অতিক্রম না করে প্রাপ্ত ভালোবাসার মূল্যই নেই। খুব ভালো হয়েছে, তবে কবিতা তো পড়তে হয় মাথা দিয়ে, তাই দরকার শব্দের কারিকুরি। উচ্চ শ্বরে, জোস্নার (উচ্চস্বরে, জ্যোৎস্নার) কি computerized ভুল? মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ কি 'চলভাষ' নয়?
বাহ্! খুব ভালো লাগলো। ভাঙো ভাঙো সমস্ত পুরনো শব্দ বা বানান নিজের মত বানিয়ে নাও। আর কেউ নিন্দে করলে বোলো 'বেশ করেছি। বাংলা কি তো একার?' "ভেঙ্গে আবার গড়তে পারে, সে চির সুন্দর"
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।