বাতাসে বিষের গন্ধ। আমি মরে যাচ্ছি সময় বেশি নেই, মহাকালের চোখ রাঙ্গানি ইট ভাটার লেলিহান শিখায় কিংবা উত্তাল সাগরের গর্জনে কি এক শূন্যতা – যেন কৃষ্ণ গহ্বরের দিকে টানে । আমার এ দুঃসময়ে তোমার শীতল পরশ আমি খুঁজি , তুমি আসলে ঠিকই সাথে নিয়ে বিনিদ্র রজনী শূন্য রিদয়, জল শূন্য দু চোখ , আর গরম নিঃশ্বাস । আমার কেন জানি নিজেকে অচেনা মনে হতে লাগলো , রক্তে শীতল পরশ পেলাম দেহ নিথর হল , তোমার মুখ খানি ঝাপসা হল । আমি যেন তুলার মত উড়ে গেলাম- সাত আসমানে । বাতাসে কি ধ্বনিত হল আমার আক্ষেপ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।