প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বাংলা ভাষা
একুশে ফেব্রুয়ারি (ফেব্রুয়ারী ২০১৪)
আল জাবিরী
১
১
২৫৩
বাংলা ভাষা বাংলা ভাষা
আছে হৃদয় জুড়ে
এমন ভাষা পাবেনা কেউ
সারাবিশ্ব ঢুঁড়ে।
এই ভাষাতে মুগ্ধ হয়ে
কোকিল ডাকে ডালে
ভ্রমরগুলো গুন গুনায়
বাংলা ভাষার তালে।
বাংলা ভাষা মধুর ভাষা
মায়ের ভাষা ভাই
সকল ভাষার সেরা ভাষা
বাংলা ভাষা তাই।
এই ভাষারই জন্য অনেক
প্রাণ দিল যে হেঁসে
তাজা খুনের বিনিময়ে
আনল বিজয় শেষে।
ইতিহাসের পাতায় তারা
লিখে গেল নাম
কখনও যে শোধ হবে না
তাদের রক্ত ঘাম।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
বাংলা ভাষা মধুর ভাষা মায়ের ভাষা ভাই সকল ভাষার সেরা ভাষা বাংলা ভাষা তাই। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ এপ্রিল, ২০১৪
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৬ ডিসেম্বর - ২০১৩
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী