যারা জীবন দিলো বায়ান্নের রাজপথে ইতিহাসের সূর্য সন্তান তারাই তো বটে। যাদের ত্যাগে মহীয়ান আজও বাংলা ভাষার ইতিহাস একুশে ফেব্রুয়ারি এলেই সে কথা করি বিশ্বাস। একুশ আসে একুশ যায় রয়ে যায় প্রতিশ্রুতি বাংলা ভাষার ভালবাসা একদিনেরই শ্রুতি। বছর ঘুরে একুশ এলে জাগে সবার চেতনা অন্য সময় অন্য ভাষার সবাই পড়ে মন্ত্রণা। বাংলা ভাষার অঙ্গিকার করবো ভাষার ব্যবহার ফেব্রুয়ারি চলে গেলে সেটা হয়ে যায় কর্মসার। একুশের চেতনা একদিনেরই বাংলা ভাষার স্বীকৃতি তাই তো আমরা নিজের ভাষার করছি শুধু বিকৃতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
বছর ঘুরে একুশ এলে জাগে সবার চেতনা
অন্য সময় অন্য ভাষার সবাই পড়ে মন্ত্রণা।
বাংলা ভাষার অঙ্গিকার করবো ভাষার ব্যবহার
ফেব্রুয়ারি চলে গেলে সেটা হয়ে যায় কর্মসার। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।