আমি মানুষের মতো হতে পারিনি, যারা বাস করে এখনকার সমাজে। হতে পারিনি তাদের মতো, যারা বিকিয়ে ফেলেছে এই সমাজটাকে। হতে চাইনি তাদের মতো, যারা নিরন্তর লেগে থাকে কলহতে।
অভ্যাস করতে পারিনি তাদের মতো, অনর্গল মিথ্যাতে নিজেকে জড়াতে। হতে চাইনি কখনো ওদের মতো, যারা নিজেকে লোক চোখে বড় করে। দেখাতে পারি না নিজেকে কখনো, তাদের মতো বেশ ভূষণে।
করতে পারিনি নিজেকে নিয়ে গর্ব, যারা দুনিয়া কে নিয়ে দেখাই দম্ভ। চাইনি কখনো কারো কাছ থেকে অতিরিক্ত, অল্পতেই থাকতে চেষ্টা করেছি সন্তুষ্ট।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।