প্রজন্ম থেকে প্রজন্ম

একুশে ফেব্রুয়ারি (ফেব্রুয়ারী ২০১৪)

সাখাওয়াৎ আলম চৌধুরী
  • 0
  • 0
  • ৩৬২
প্রজন্ম থেকে প্রজন্মে,
আছে বাঙালি একসাথে।
অত্যাচার, নির্যাতন, নীপিড়নে,
পিছু হটি না মোরা স্বাধীকারে।

বাহান্ন থেকে দুই হাজার তের,
তারা জড়িয়ে রয়েছে ওতপ্রোত।
বাহান্নের প্রজন্মের ডাকে,
ভাষার অধিকার মেলে।

ঊনসত্তরের গন অভ্যুত্থানে,
স্বাধীকারে মোরা যায় এগিয়ে।
একাত্তরের প্রজন্ম মোদের,
লাল সবুজের পতাকা দেয় উড়িয়ে।

প্রজন্ম মোদের নব্বই,
গনতন্ত্রের পথে হয় নতুন অভ্যুদয়।
সেই প্রজন্ম থেকে প্রজন্মের ডাকে,
নতুন প্রজন্ম দিয়েছে সাড়া।

তের সালের প্রজন্ম দেখিয়েছে,
তারাও পিছিয়ে নেই গড়তে এই দেশ,
দূর্নীতিবাজ আর রাজনৈতিকদের ছাড়া।

এই প্রজন্মের মুখে,
সেই প্রজন্মের দৃপ্ত ধ্বনি।
৫২, ৬৯, ৭১, ৯০ এ ছাড়িনি,
এই তেরতেও ছাড়বো না।
এই বাংলাদেশের মাটি হবেনা,
কোন রাজাকারদের ঠিকানা
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২২ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬