সেই কবে, একুশে চিনেছিলাম দুটি শব্দ, প্রেম ও আগুন। তখন প্রেমে ছিল আগুনের আভা, লাভার চোরাবালি। তখন প্রেমে ছিল অরুন্ধতী আলো, না ফুরানো কথাবলি।
আজ এই চল্লিশে প্রেম আর আগুন শব্দ দুটি একসাথে মিলেমিশে, জ্বলে, জ্বালিয়ে রাখে পুরনো সব ক্ষত।
স্মৃতি বাকসে পথ হারানো আনন্দ বিকেল, ফুরিয়ে যাওয়া সন্ধ্যে যত, ভাঙা পোস্টবক্স, দেবদারুর ছায়া বসে থাকে ইউটার্নের অপেক্ষায়। মিটিয়ে নিতে অসময়ের ঋণ ।
আজো সেই শব্দ দুটি ভর করে থাকে সুখের ডানায়। ছায়াহীন বসে থাকি কী জানি সব পুরনো মায়ায়। তারপর, ঘুমহীন পাহারা দেই নক্ষত্র রাত তুমিহীন নিলাজ সুখকে ঘিরে থাকে অমল বিষাদ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।