প্রেম

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

কবিরুল ইসলাম কঙ্ক
  • ১১
  • 0
  • ১৬৩
যদি দিই সমস্ত পরশ
যদি দিই প্রেম,
যদি হই পাগলা নটন
যদি হই হেম ।

তুমি তো বোশেখ বাতাস
আসা এবং যাওয়া,
আমি যে জীবনের স্রোত
হয় না ছুটি চাওয়া ।

এরই মাঝে রেখেছি তুলে
আমার যত কাঁদা-হাসা
যদি দিই হৃদয় তোমায়
যদি হই ভালোবাসা ।

ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস ভাল লাগলো... শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রণ।
দীপঙ্কর বেরা ছোট সুন্দর কবিতা । আপনার মন্তব্য ও ভোটে আমরাও ঊঠতে পারি ।
Masudur Rahman Shawon খুব সুন্দর হয়েছে ভাই...
হাদিউল ইসলাম সজীব সুন্দর ,ভাল লাগল ,আমার পাতায় আমন্ত্রন ।
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
সৃজন শারফিনুল ভাল লাগলো অনেক শুভ কামনা।।।
ক্যায়স ভালোবাসার এই ফাগুনে যদি হই পাগলা হাওয়া, ভাবনার গভীর দেশে হারিয়ে নিবিড় পাওয়া । অনেক অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। ভালোলাগা ও ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রন রইল।

১৪ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী