ঐশ্বরিক

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

কবিরুল ইসলাম কঙ্ক
  • 0
  • ২১৪
তোমার কাছেই অগস্ত্য যাত্রা
তোমার কাছেই নিবিড়তম হারানো,
মহাপরিক্রমায় অসম্ভব সব গতি
যখন তখন যায় না ছোটা ফেরানো ।

জটিলতা ছুঁয়ে ঋতুহীন সংসার
ক্রমাগত বাজে বেসুরো লহরা,
রাজা আসে যায়, লম্বা লাইন স্থির
কোষ জুড়ে মানুষ হওয়ার মহড়া ।

তোমার কাছেই স্বপ্ন বাসর
তোমার কাছেই নিদারুণ সব ভালো,
প্রেমের ঢেউয়ে মোছে ক্ষতের দাগ
ভালোবাসার দরজাগুলো খোলো ।

বিষন্ন ধুলোয় স্মৃতির অ্যালবাম
মূক হয়ে হারানো মরিচাগান,
স্রোত জুড়ে অসংখ্য গতির টান
দাবরোদে যত ছবি ম্রিয়মান ।

তোমার কাছেই সমস্ত গোপনতা
তোমার কাছেই সমস্ত খোলাখুলি,
যদি কখনও রাত আকাশে সূর্য হই
তোমার কাছেই অসংখ্য প্রকাশগুলি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) আমরা যেন কেমন স্বার্থ পড় মত , আরে এটা আমাদের প্ল্যাটফরম এখানে আমরাই সব তাই আমরা আমাদের সবার লেখা পড়ি দেখার চেষ্টা করি।আসুন সবার পাতায় নিজ থেকে ঘুরে আসি। আর তার লেখা পড়ে...... আবার বলছি পড়ে মন্তব্য করি ।

১৪ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ২৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী