স্বপ্ন

নববর্ষ (ডিসেম্বর ২০১৩)

সাফাত সোয়েব বিস্ময়
  • 0
  • ২৪০
কিসের এত হইচই?
কেন উঠেছে এত রব?
নতুন বছর,নতুন স্বপ্ন,
চারিদিকে নতুন লাগে সব!!

সকালে উঠে সর্বপ্রথম,
পা ছুঁলাম দাদার,
হেসে তিনি বোলে উঠলেন,
বন্ধুত্ব হয়ে গেছে হাসিনা খালিদার।

পান খেতে যখন
ঘরে আসলেন নানি,
জানিয়ে গেলেন আর হবে না,
বিএসএফের গুলিতে আর হবেনা প্রাণহানি ।

খুশিতে আজ টগবগাচ্ছি,
নেই আজ দুঃখের লেশ,
খবর থেকে শুনতে পেলাম,
হরতাল অবরোধ আজ থেকে থেমেছে অবশেষ।

ভবন ধস, সহিংস রাজনীতি,
এসব নিয়েই তো আমার দেশ এই,
এসব একদিন দুর হবে!
এ স্বপ্ন দেখা কি খুব বেশি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১১ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬