পুড়ে যাওয়া শরীরখানা দিয়ে কিনতে এলে কোজাগরীর চাঁদ জোত্স্না মায়া আগুন পৃথিবীতে রাখল পেতে অমাবস্যার ফাঁদ I লোকায়ত অনেক গাথা থেকে নিলাম তুলে একটুকু বিদ্যুত বেচাকেনার বৈধ সন্ত্রাসে উঠলো ফুটে অবৈধ বুদবুদ I পান পাত্রে মৃত্যুর সংকেতে নবজাতক তবুও কিছু চায় স্বপ্ন আমার সাঁওতাল রমনী এক্কা দোক্কা শপথের গান গায় I
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।