প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তোমায়
ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)
জান্নাতুল ফেরদৌস
১৯
৩
২৩
হ্যালো, তোমাকেই বলছি।
ভালো লাগে না কিছু তোমায় ছাড়া।
তোমায় কাছে না পেলে লাগে পাগল পারা।
তোমার সুরধ্বনি শুধু কানে শুনছি।
হ্যালো, তোমাকেই বলছি।
দিন আসে দিন যায়, তুমি আস নাকো।
আমায় ছেড়ে তুমি, কোন সুদূরে থাকো?
তোমার আসায় অপেক্ষাই করছি।
হ্যালো, তোমাকেই বলছি।
তুমি ছিলে আমার অচেনা-অজানা
আজ শুধু চিনি তোমাকে
তাই জীবন সঙ্গী, তোমাকেই চাই।
হ্যালো, তোমাকেই বলছি।
হৃদয়ের আরশিতে তোমার ছবি
তোমার জন্য আজ হয়েছি কবি।
মনের খাতায় শুধু তোমারি নাম লিখেছি।
হ্যালো, তোমাকেই বলছি
চোখের তারায় তোমার ছায়া
চক্ষু জুড়ে তোমারি মায়া।
দুনয়নে শুধু তোমায় দেখছি।
শুধু তোমাকে ভালোবেসে যাচ্ছি। হ্যালো, তোমাকেই বলছি।
৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
কবিতার পোঁকা
এমন একজনকেই দরকার
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ মে, ২০১৪
মোজাম্মেল কবির
এমন না হলে ভালোবাসা হয় না... ভালোবাসার সত্যিকার রূপ...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
তানি হক
অন্য রকমা উপস্থাপনায় সুন্দর কবিতাটি ... শুভেচ্ছা ও ধন্যবাদ আপু
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ দিন আগে
জান্নাতুল ফেরদৌস
সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
এশরার লতিফ
হ্যালো, আপনাকে বলছি, সুন্দর লিখেছেন, এখন রাখছি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
জসীম উদ্দীন মুহম্মদ
সাবলীল কবিতা !
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
সাখাওয়াৎ আলম চৌধুরী
চরম আবেগেী করুন আকুতি প্রকাশ পেয়েছে কবিতা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
ওয়াহিদ মামুন লাভলু
হ্যালো, তোমাকেই বলছি চোখের তারায় তোমার ছায়া চক্ষু জুড়ে তোমারি মায়া। ভালবাসার চমৎকার কথামালা। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
মাসুম বাদল
চমৎকার কবিতায় খুব খুব ভাললাগা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ দিন আগে
ওসমান সজীব
খুব সুন্দর কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
১৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ সেপ্টেম্বর - ২০১৩
গল্প/কবিতা: ৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী