আবহমানের সুখ

নববর্ষ (ডিসেম্বর ২০১৩)

জান্নাতুল ফেরদৌস
  • 0
  • ৩০৬
ধূ- ধূ করা মাঠ, ধুলো উড়িয়ে, লাঙ্গল কাঁদে করে ।
যাচ্ছে কৃষক গাঁয়ের মেঠো পথটি ধরে ।
দাঁড়কি মাছের ঝোল আর লাউয়ের তরকারি,
রেঁধে বসে আছে , নোলক নাকে বউ পরী ।
ভালোবাসায় সিক্ত শরীর , স্নেহ ভরা দেহ- মনে,
কবুতরের ঠোঁটে ঠোঁট গৃহের এক কোনে ।
হলুদ হয়েছে মাঁচা কুমড়োর ফুলে ফুলে ,
পুঁইয়ের ডাটা আর লাউয়ের ডগা সবখানে আছে ঝুলে ।
শালিক নাচে, চড়ুই লাফায় ছোট্ট কলতলায় ,
বউ পরীকে কাছে ডাকে চোখের ইশারায় ।
রিনিঝিনি চুড়ির শব্দে ঘুম ভাঙ্গে কাক ডাকা ভোরে,
বাছুর গুলো খেলা করে ক্ষেতের আইলটি ধরে ।
মুরগীছানা খুঁটায় মাটি, হাঁসটি চলে হেলে- দুলে,
দোয়েল- কোয়েল দেয় শিস গাছের উঁচু ডালে ।
বসন্ত আসে , কোকিল ধরে মনের সুখে গান ।
কমে আসে চোখের ইশারা, কমে যায় ভালোবাসার আদান- প্রদান ।
পুরোন লাগে চুড়ির শব্দ, হাসে নতুন মুখ ।
এভাবেই চলে আসছে আবহমানের সুখ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rumana Sobhan Porag আপা আপনি তো গল্প, কবিতা দুটোতেই মুগ্ধ করলেন!

১৮ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী