এ কেমন শখ,ওহে ডানা মেলা পাখি? সারাক্ষণ বৃষ্টি আর কাদা মাখামাখি, দুর্বিষহ লাগে বুঝি খটখটে মাটি? 'আগুনে পুড়েই তবে সোনা হয় খাঁটি' মানো না,তাই অপেক্ষা সয় না বৃষ্টির বুঝতে শেখোনি রহস্য এই সৃষ্টির, ঐ চাঁদও অপেক্ষায় রাখে পক্ষকাল, এ গানের সুরে তাই মিলে যায় তাল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।