খসছে তারা জ্বলছে তারা আকাশ নির্বিকার ! আমার বুকে বাষ্প জমে যায় বা আসে কার ? ঝরছে মুকুল ফুটছে মুকুল, মালির তাতে কি ? নুন আনতে ছুটছে অলি, পান্তা ভাতে ঘি ! ডুবছে তরী ভাসছে তরী, শুনছি কলতান, কিরণ মেখে হাসছে নদী, থামছে না তার গান । কাল যে ছিল আজ সে মাটি, কেউ বা পুড়ে ছাই, পৃথ্বী ঘোরে আপন বেগে, যেমন ছিল তাই । আকাশের ঐ নীল গভীরে যতই ডুবে রই, হাঁতড়ে যে পাই শূন্যতা সব, পাই না যে তার থই !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।