আকাশের ঐ নীল গভীরে

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

সহিদুল হক
  • ১১৪
খসছে তারা জ্বলছে তারা
আকাশ নির্বিকার !
আমার বুকে বাষ্প জমে
যায় বা আসে কার ?
ঝরছে মুকুল ফুটছে মুকুল,
মালির তাতে কি ?
নুন আনতে ছুটছে অলি,
পান্তা ভাতে ঘি !
ডুবছে তরী ভাসছে তরী,
শুনছি কলতান,
কিরণ মেখে হাসছে নদী,
থামছে না তার গান ।
কাল যে ছিল আজ সে মাটি,
কেউ বা পুড়ে ছাই,
পৃথ্বী ঘোরে আপন বেগে,
যেমন ছিল তাই ।
আকাশের ঐ নীল গভীরে
যতই ডুবে রই,
হাঁতড়ে যে পাই শূন্যতা সব,
পাই না যে তার থই !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক চমৎকার অন্ত্যমিলের কবিতা...খুব ভালো লাগলো....
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৫
জসীম উদ্দীন মুহম্মদ নিখুঁত ছন্দের কারুকাজে মুগ্ধ কবি!!
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
আলী হোসাইন ভালো দোলা ছিল ছন্দের
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
antorik dhonyobad আলী হোসাইন vai,
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন আকাশের ঐ নীল গভীরে যতই ডুবে রই, হাঁতড়ে যে পাই শূন্যতা সব, পাই না যে তার থই !ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ojosro dhonyobad supriyo Gobindo Bin vai
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
দীপঙ্কর বেরা Darun, sundar kobita
Prito holam দীপঙ্কর বেরা vai, suvo kamona nirontor
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ দারুন ছন্দময় ! ভাল লাগল ।
ojosro dhonyobad মোহাম্মদ সানাউল্লাহ্ vai, valo thakun hamesha

১১ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী