ভালোবাসা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

মলয় অধিকারী
  • ১২
  • 0
  • ৪৩০
মনে হয় ভালোবাসা এক ছোট আশা
অল্পেই হয়ে যায়, কাঁদা আর হাসা
প্রেম ভরা বাঁধনে বাঁধা যেন দুজনে
মনে মনে কথা তবু হয় যে নির্জনে,
দুটি মন এক হলে ভালোবাসা মেলে
দূর হয় সব বাধা মনে দোল খেলে
তুমি আমি দুজনে, এক হই স্বপনে-
এইভাবেই মিলিবো, মধুভরা মরণে।
কাছে এলে দূরে যেতে শুধু হয় ভয়
তুমি কাছে এলে তাই তোমারে হারাই
তুমি যেন মোর নও, মন শুধু কয়
তোমা থেকে তাই আমি, দূরে সরে যাই।
মন তাই বারেবারে ডেকে শুধু কয়-
ভালোবাসা সব তবু শুধু প্রেম নয় ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
CrazzyMukul ভাল হয়েছে...
Kiron ছেন্দ একটু সমস্যা অােছ।
Muhammed Ismail hossain অসা দারণ লেকেসেন
বিষণ্ন সুমন শুভকামনা রইলো
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১১
ovijit baidya Good Good
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১১
শিশির বিন্দু সুন্দর হয়েছে
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১১
md saiful karim talukder tume kube sondor likeso
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১১

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬